চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বাড়িতে গাঁজা গাছ চাষের অভিযোগে টোকন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পাশাপোল গ্রামের মৃত লেয়াকত আলীর ছেলে।
সোমবার দুপুরে উপজেলার পাশাপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজা গাছসহ আটক করা হয়। দশপাখিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বায়েজিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে আটক টোকনকে চৌগাছা থানায় নেয়া হয়।
দশপাখিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বায়েজিদ হোসেন বাংলার ভোর-এর চৌগাছা সংবাদদাতা আবদুল কাদেরকে জানান, টোকনের বাড়িতে গাঁজা গাছের চাষ করা হচ্ছিল। অভিযানে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও বলেন, এলাকায় উঠতি বয়সী কিছু তরুণ গাঁজাসহ বিভিন্ন মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আটক টোকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
শিরোনাম:
- লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- চৌগাছায় গাঁজা গাছসহ যুবক আটক
- সাতক্ষীরায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে স্মারকলিপি
- দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : উত্তাল শ্যামনগরে গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ
- আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে : রবিউল বাশার এমপি
- অনলাইন জুয়া ও ইলিশ প্রতারণা : মূল হোতাসহ নড়াইলে আটক ৯
- শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
- কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
