Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
  • চৌগাছায় গাঁজা গাছসহ যুবক আটক
  • সাতক্ষীরায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে স্মারকলিপি
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : উত্তাল শ্যামনগরে গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ
  • আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে : রবিউল বাশার এমপি
  • অনলাইন জুয়া ও ইলিশ প্রতারণা : মূল হোতাসহ নড়াইলে আটক ৯
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে : রবিউল বাশার এমপি

banglarbhoreBy banglarbhoreSeptember 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা :
আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা শেষে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লিংকন।

অনুষ্ঠানে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই দীপ্তিস কুমার, অ্যড. শহিদুল ইসলাম বাচ্চু, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, যুব বিভাগের সভাপতি ডা. রোকনুজ্জামানসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও এলাকার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেসক্লাব থাকা প্রয়োজন। প্রেস ক্লাবের ভবনের সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা আমি বেশ আগে থেকে জেনেছি।

ইতিমধ্যে সহযোগিতা করেছি, আগামীতে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দিতে চেষ্টা অব্যাহত রাখবো বলে তিনি আশ্বস্থ করেন।

আলোচনা সভা শেষে এমপি রবিউল বাশার অতিথিদের সাথে নিয়ে প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    September 21, 2026

    চৌগাছায় গাঁজা গাছসহ যুবক আটক

    September 21, 2026

    সাতক্ষীরায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.