বাংলার ভোর প্রতিবেদক প্রধানমন্ত্রীর যশোরে আগমন উপলক্ষে উন্নয়নমূলক নানা দাবি তুলে ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ ও ‘জাতীয় তরুণ সংঘ’, যশোর জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে শহরের যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। বক্তব্যে তিনি যশোরের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন। তিনি বলেন, যশোরের উন্নয়নের স্বার্থে হাসড়ককে ৬ লেনে উন্নীত করা, আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, পর্যটন নগরী গড়ে তোলা, বসুন্দিয়াকে ইপিজেড থানা ঘোষণা, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং আধুনিক শিমু পার্ক প্রতিষ্ঠা জরুরি। এ সময় আরও উপস্থিত ছিলেন,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর উপজেলায় লাইসেন্সবিহীন ও অব্যবস্থাপনায় চলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি ২২টি প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় ল্যাব টেকনিশিয়ান ও ডিউটি ডাক্তার না থাকা এবং নবায়নকৃত লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকায় থাকা ২২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র ও হালনাগাদ লাইসেন্স না থাকা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ ওঠে যে, এসব প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের কোনো বৈধ রেজিস্ট্রেশন নম্বর বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ বিবেচনায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি সংবাদপত্রে প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভুক্তভোগী সাহাফুজ্জামান মিকুল। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহাফুজ্জামান মিকুল বলেন, মাহিদিয়া মৌজার ১১৬৭ খতিয়ানের ৩৬৬০ ও ৩৬৬১ দাগের ৪৫ শতক জমি আমার পিতা ও পূর্বপুরুষগণ ১০০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখল করছেন। এই জমির ২৭, ৬২ ও ৯০ সালের সকল রেকর্ড আমাদের নামেই বিদ্যমান। মিকুল অভিযোগ করেন, প্রতিবেশী কামরুল ইসলাম ও তার স্ত্রী শিল্পী বেগম পরসম্পদলোভী ও প্রতারক প্রকৃতির লোক। তাদের…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি.’র নবনির্বাচিত কমিটি সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ তার অফিস কক্ষে এ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহন করেন পুনঃনির্বাচিত সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, সহ-সভাপতি আবু সালেহ মো. ইকবাল ও সদস্য সুধীর চন্দ্র দাশ, এসএম লুৎফর রহমান, দীপক চন্দ্র সরকার, দিপংকর সানা ও প্রকাশ চন্দ্র মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, সঞ্জয় কুমার মন্ডল, আনিছুর রহমান, মাসুম বিল্লাহ, নিলুফার ইয়াসমিনসহ অনেকে। শেষে নবনির্বাচিত সভাপতি ও কমিটি সদস্যদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
বাংলার ভোর প্রতিবেদক চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীদের হলে প্রবেশের সময় কাটাযুক্ত ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন থাকলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা ও কেন্দ্রগুলোর কার্যক্রমের মধ্যে এই অমিলকে ঘিরে তৈরি হয়েছে পরীক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অভিভাবকদের অভিযোগ প্রজ্ঞাপন জারি হলেও তা বাস্তবায়ন হচ্ছেনা। বৃহস্পতিবার সারাদেশে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার অনুষ্ঠিত হয়। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিন দিনেও একই চিত্র দেখা গেছে। অনেক কেন্দ্রে পরীক্ষার্থীদের কাটাযুক্ত ঘড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। অথচ এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটি প্রজ্ঞাপন জারি হলেও তা বাস্তবায়ন হয়নি কেন্দ্রগুলোতে।এ নিয়ে…
বাংলার খেলা প্রতিবেদক প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে যশোর সম্মিলনী ইন্সটিটিউশন। রানার্সআপ হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ১৭০ রান। সম্মিলনী ইন্সটিটিউশনের ২৬৬ রানের জবাবে কালেক্টরেট করতে পারে মাত্র ৯৬ রান। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় সম্মিলনী ইন্সটিটিউশন। ব্যাট করতে নেমে ওয়ালিদ ও সাগর রায়ের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করে তারা। মূলত ওয়ালিদ ও সাগর রায়ের ১১৩ রানের জুটিতে বড় সংগ্রহ পায় সম্মিলনী। ওয়ালিদ ১০৯ বলে ১২টি চারে ৭৫ রানে সাজঘরে ফিরে যায়। তবে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে…
বাগআঁচড়া সংবাদদাতা এসএসসি ও সমমান পরীক্ষায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় ১২ জন ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ঘটনায় অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষার বৃহস্পতিবার ছিলো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এদিন বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ (কেন্দ্র নং-৫৩১) এর ২০৬ নম্বর রুমে ২৩ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষ হলে একজন ছাত্র বুঝতে পারে সে ২০২৫ সালের পুরানো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছে। পরে বিষয়টি শিক্ষকদের জানালে একে একে…
বাংলার ভোর প্রতিবেদক বকেয়া বেতন ও আর্থিক অনিয়মের অভিযোগে যশোরে গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন নামের একটি প্রতিষ্ঠান অবরুদ্ধ করে রেখেছেন কর্মীরা। বুধবার বিকেলে শহরের উপশহর সি-ব্লকে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। কর্মীরা জানান, বিকেলে তারা একত্রিত হয়ে প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান নেন এবং কাজ বন্ধ রেখে বকেয়া বেতন ও জমা নেয়া অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ অবস্থা কয়েক ঘণ্টা ধরে চলে। ভুক্তভোগী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বিষয়টি নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানটি শুরু থেকেই নিয়োগের সময় বিভিন্নভাবে অর্থ আদায় করে…
বাংলার ভোর প্রতিবেদক চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ৬ এপ্রিল ২৬ তারিখে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়। নোটিশে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে : এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস, এফএক্স ৯৯১সিডব্লিউ উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়া শিক্ষার্থীরা অন্য মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেনা।…
কাজী নূর এ যেন উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুনে ছেয়ে আছে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি এলাকা। রাত পোহালেই যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদ নির্বাচন- ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে ২০ জন করে ৪০ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরুন্নবী (৪১) ও মাহবুবুর রহমান (৪২) নামে দুইজন নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। দীর্ঘ ছয় বছর পর যশোর ইনস্টিটিউটের এ নির্বাচনে ৩ হাজার ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক এ নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ মনোনীত প্যানেল থেকে (ব্যালট নং ১ থেকে ২০) নির্বাচন করছেন এ. জেড. এম.…
