ডুমুড়িয়া সংবাদদাতা :
খুলনার ডুমুরিয়ায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ আসলাম মোড়ল ওরফে এশা (নাম বয়স উল্লেখ নেই) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল এলাকার মৃত আশরাফ মোড়লের ছেলে আসলাম মোড়ল ওরফে এশার বিরুদ্ধে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকায় সরবরাহের অভিযোগ রয়েছে। প্রায় এক মাস ধরে তার গতিবিধির ওপর নজরদারি করছিল পুলিশ।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আসলাম মোড়লের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার কক্ষ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী হাসান।
এ ঘটনায় আটক আসলাম মোড়লের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটির নম্বর ১০। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
