Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক অভিনব কৌশলে কাঁঠালের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় যশোরের চৌগাছায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। আটক আব্দুর রাজ্জাক উপঝেলার সিংহঝুলি গ্রামের বাসিন্দা। বুধবার সকাল ৬টার দিকে চৌগাছা থানার বিশ্বাসপাড়া এলাকায় যশোরগামী সড়কের চৌগাছা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনূর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে সন্দেহভাজন আব্দুর রাজ্জাককে (৫৫) আটক করে তল্লাশি চালানো হয়। পরে কাঁঠালের খোসার ভেতরে অভিনব কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ৪০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক আসামিকে ২২…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে ৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপ ও মাদক বিক্রয়ের ৩ লাখ ৯৯ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক জুয়েল রহমান ওরফে জুইন (৩৫) চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া এলাকার বাসিন্দা। ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) চৌগাছা থানার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই কামাল হোসেন। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জ্যাকেট পরিহিত এক ব্যক্তি কালো রঙের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে মাদক বিক্রির ৩ লাখ ৯৯…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি ভোরবেলা ঢাকা যাওয়ার ট্রেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যশোরকে ঘিরে রেলের বড় পরিকল্পনা থাকলেও অতীতে বরাবরই এ ধরনের অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে এই জেলাকে। এবার সেই বঞ্চনার অবসান ঘটাতে ও যশোরবাসীর দাবি বাস্তবায়নে সরাসরি রেলমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আধা-সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ১৫ এপ্রিল ২০২৬ (০২ বৈশাখ ১৪৩৩) তারিখে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমকে দেয়া ওই চিঠিতে প্রতিমন্ত্রী অমিত যশোরের প্রশাসনিক ও কৌশলগত গুরুত্ব অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, যশোর বিমানবন্দর, বিমান বাহিনীর ঘাঁটি, সেনাবাহিনীর পদাতিক ডিভিশন এবং…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই পক্ষের ১৪ জন আহত হয়েছেন। বুধবার সকালে ৮ টার দিকে পৌরসভার গুমানতলী এলাকায় বসতবাড়ির সীমানা বেড়া নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, গুমানতলী গ্রামের আজিজুল গাজী, আজবাহার গাজী, আকবর আলী গাজী, সিদ্দিক গাজী, জাহানারা বেগম, তাসলিমা খাতুন, আজগার আলী, আমেনা খাতুন, ফজলুর রহমান, নাছিম হোসাইন, আবু ইছা। এদর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় আবু হাসান জানান আজিজুল গাজীদের সাথে নজরুল গাজীদের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে তার জের ধরে বুধবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়।…

Read More

বাংলার ভোর ডেস্কনতুন সরকারের বিভিন্ন পদক্ষেপ ও চলমান অর্থনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। একাধিক কারণে এই অসন্তোষ দানা বাঁধছে, যার প্রভাবে প্রশাসনে কাজের গতি কমছে এবং বাড়ছে অনীহা। সরকারের শীর্ষ প্রশাসনিক দফতর বাংলাদেশ সচিবালয়সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মূলত তিনটি কারণে প্রশাসনে ক্ষোভ তৈরি হচ্ছে। প্রথমত, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্বিতীয়ত, জনপ্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বদলি ও পদায়নে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সদস্য, দৈনিক গ্রামের কাগজের ক্রীড়া সাংবাদিক ও উপশহর ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারী আবুল বাশার মুকুলের মেয়ে মাহিয়া সুলতানার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর উপশহর বি-ব্লক জামে মসজিদে জানাজা শেষে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাত্র ২৫ বছর বয়সে মাহিয়া প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ বছরের এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ…

Read More

বাংলার খেলা প্রতিবেদক প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে যশোর জেলা পর্যায়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বাদশা ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে গ্রুপ ‘খ’-এর শেষ ম্যাচে তারা বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়কে ৪০ রানের ব্যবধানে পরাজিত করে। যদিও এই গ্রুপ থেকে টানা জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে যশোর কালেক্টরেট স্কুল অ্যাণ্ড কলেজ, ফলে এই ম্যাচটি ছিল কেবলই গ্রুপ পর্বের নিয়মরক্ষার লড়াই। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাদশা ফয়সল ইসলামী ইন্সটিটিউট। ব্যাট করতে নেমে রায়হান মোল্লা ও আরাফাতের ফিফটির ওপর ভর করে ৪২.৪ ওভারে ১৯৭ রানে অলআউট হয় বাদশা ফয়সল। আরাফাত ৮৮ বলে ৮টি চারের সাহায্যে…

Read More

রামপাল সংবাদদাতা রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী অভিযান পরিচালনা করে ঝনঝনিয়া-নালিয়ার খালের বাঁধ অপসারণ করেন। এ সময় তাকে সহায়তা করেন রামপাল থানার ওসি সুব্রত কুমারসহ সঙ্গীয় ফোর্স। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, খালটিতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে এলে তিনি খালের বাঁধ অপসারণের নির্দেশ দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। তিনি আরও…

Read More

মাগুরা সংবাদদাতা বুধবার সকাল ১০টা থেকে মাগুরা সদর থানা প্রাঙ্গণে মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সদর থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর থানায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ। সভায় সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান। সভায় বক্তারা সমাজে ক্রমবর্ধমান মাদক, ইভটিজিং, দাঙ্গা ও বিভিন্ন সামাজিক সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যশোরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গোলাপ গাছ বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’। বুধবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। “আমাদের শক্তি, আমাদের গ্রহ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি শুরু হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে বৃক্ষ উপহারের এই উদ্যোগ শহরবাসীর দৃষ্টি কাড়ে। সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী ও পথচারীরা তাদের ব্যবহৃত প্লাস্টিক বোতল ও পলিথিন বর্জ্য সংগঠনের ভ্রাম্যমাণ বুথে জমা দেন। বিনিময়ে তারা একটি করে গোলাপের চারা গ্রহণ করেন। এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা…

Read More