চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় আবুল কাশেম (৬৫) নামে
নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার আড়ারদাহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ফুলসারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তিনি একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বলেও জানা গেছে।
পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, গ্রেপ্তার আসামি আবুল কাশেমকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
