শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে বটি দিয়ে স্বামী ইসমাইল গাজীর পুরুষাঙ্গ ছেদ করে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমা খাতুনকে (৩২) হেফাজতে নিয়েছে থানা পুলিশ। আহত ইসমাইল গাজী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল গাজী নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে তার ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় নাজমা খাতুন ধারালো বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ইসমাইল গাজীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক একাডেমিতে পালিত হয়েছে বাংলা নববর্ষের বৈশাখ বরণ উৎসব। প্রাণবন্ত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। কোমলমতি শিশুদের বিনোদন ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে দিনব্যাপি নানা আয়োজন করে কর্তৃপক্ষ। এর মধ্যে পিঠা উৎসব ছিল অন্যতম আকর্ষণ। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার সমাহারে সাজানো রঙিন স্টলগুলো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা মেতে ওঠে আনন্দে। পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। বিশেষ করে মায়ের সঙ্গে সন্তানদের নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের হৃদয়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন ফাতেমা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি তার শিশুকন্যাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানায় তার স্বামী হাসান আলী, দেবর নজরুল ইসলামসহ অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের বাবুল তরফদারের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে যশোর সদর উপজেলার সতিঘাটা গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে হাসান আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও তার ভাই তাকে মারধর ও বিভিন্নভাবে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকজনিত অসুস্থতায় এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হাজতির নাম রায়হানুল হক (হাজতি নং-৫৭০৭/২৫)। তিনি আইয়ুব আলীর ছেলে। কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রায়হানুল হক। পরে কারারক্ষীদের পাহারায় তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৫টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
বাংলার ভোর প্রতিবেদক যশোরকে রেল যোগাযোগ ব্যবস্থায় কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা এবং বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে কাক্সিক্ষত ট্রেন সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’। মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রায় ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ২০১৬ সালে গৃহীত পদ্মা সেতু ও রেল সংযোগ প্রকল্পের নাম “ঢাকা-যশোর” হলেও বাস্তবে যশোর শহরকে দীর্ঘদিন পরিকল্পিতভাবে এ সুবিধার বাইরে রাখার চেষ্টা করা হয়েছে। প্রকল্পের প্রাথমিক নকশা অনুযায়ী যশোর শহরের যাত্রীদের ট্রেনে উঠতে প্রায় ২০ কিলোমিটার দূরে পদ্মবিলা…
বাংলার ভোর প্রতিবেদক জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার পর থেকে গত তিন দিনেও কাটেনি তেলের সংকট। তবে পাম্পগুলোতে নেই তেল সংগ্রহে বাইকারদের দীর্ঘ সারি। এমন চিত্রে পাম্পে কর্মরত ও তেল সংগ্রহকারী সাধারণে ভাষ্য দাম বাড়ার ফলে হারিয়ে গেছে সিণ্ডিকেট করে তেল মজুদকরী চক্রটি। এখন প্রশাসন জোরালো অভিযান চালালে মজুদ করা তেল উদ্ধার করা সম্ভব হবে। যাতে উপকৃত হবে রাষ্ট্র ও জনসাধারণ উভয়ই। যদিও দাম বাড়ার পরেও তেলের সংকট কাটেনি এখনও পুরোপুরি। দাম বৃদ্ধির পর থেকে গত দিন দিন যশোরের পাম্পগুলো ঘুরে দেখা গেছে জ্বালানী সংকটে অনেক পাম্প বন্ধ থাকছে। যেসব পাম্পে তেল আসছে বিশেষ করে অকেটন ও পেট্রল তা…
কালিয়া সংবাদদাতা নড়াইলের কালিয়ায় কুকুরের লড়াইকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী গ্রামের মোল্যা বাড়ি এলাকার প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশী কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল। এ সময় বোরহান মোল্যা সেগুলোকে তাড়িয়ে দিলে কুকুরগুলো পাশের একটি পাটক্ষেতে ঢুকে পড়ে। এতে পাটক্ষেতের ক্ষতি হলে ক্ষুব্ধ ক্থে মালিক রমজান মোল্যা ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে বোরহান মোল্যার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় আহত হন তানিয়া…
বাংলার ভোর প্রতিবেদক সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির মনিরুজ্জামানের বদলি হওয়ার পরও একই কর্মস্থলে কর্মরত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বিগত ২ মার্চ সাতক্ষীরা জেলা প্রশাসকের সংস্থাপন শাখার ০৫.৪৪.৮৭০০.০০০.০১১.১৯.০০০২.২৬.১০৫ নম্বর আদেশের পরিপ্রেক্ষিতে তাকে বদলি/পদায়ন করা হয়। কিন্তু কোনরূপ নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে অদৃশ্য খুঁটির জোরে এখনো একই কর্মস্থলে রয়েছেন তিনি। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মনিরুজ্জামান দীর্ঘ ২১ বছর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাকরি করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। খুলনার জিরো পয়েন্ট এলাকায় ৩ বিঘা জমি কিনে ২টি চারতলা বিশিষ্ট আলিশান বাড়ি করাসহ…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলায় যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সবুজ উদ্যোক্তা তৈরি, সাইবার সুরক্ষা ও যুব-নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাজেট বরাদ্দ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট (লেক ভিউ) বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম অ্যাণ্ড পার্টনারশিপ) আরিফ সিদ্দিকী, ডেপুটি ম্যানেজার ইয়ূথ এন্ড জাস্ট সোসাইটি মোসতাহিদ জামি। প্রকল্পের কার্যক্রম ও কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম অ্যাণ্ড পার্টনারশিপ) আরিফ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আফরোজা খাতুন ওরফে আফরোজা আক্তার মুক্তা নামে এক নরীর বিরুদ্ধে। তার করা একের পর এক মামলার কারণে তার নিজ পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে আফরোজা খাতুন বিভিন্ন সময়ে এলাকার অসহায় মানুষদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। তার মামলার হাত থেকে মসজিদের ইমাম, প্রতিবেশী ও নিজ পরিবারের সদস্য কেউই রেহাই পাননি। এলাকাবাসীর অভিযোগ, মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে মহল্লার কিছু গরিব ও অসহায় নারীদের দিয়ে জোরপূর্বক রান্নাবান্না ও বাড়ির বিভিন্ন কাজ করিয়ে নেন তিনি। কেউ…
