Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার ঘোষণা প্রতিমন্ত্রীর
  • যশোরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
  • উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানি কর্মপরিকল্পনা প্রণয়ণ দাবিতে পাইকগাছায় সাইকেল র‌্যালি
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান
  • যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত
  • রাত বাড়লেই বলুহ মেলায় বাড়ে ভিড়, বাড়ে অভিযোগ !
  • নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার ঘোষণা প্রতিমন্ত্রীর

banglarbhoreBy banglarbhoreSeptember 18, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে ২০২৮ সালের মধ্যে সেখানে ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উদ্বোধন হয়েছে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বর্তমানে ২০ শয্যার এ প্রতিষ্ঠানকে প্রথমে ৩০ এবং পরে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, ২০২৮ সালের জুনের মধ্যে এখানে ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

যশোর-৩ আসনের এ সংসদ সদস্য বলেন, অতীতে এ কেন্দ্রে সিজারিয়ান অপারেশন ও ধাত্রীসেবার সুযোগ ছিল না। দায়িত্ব নেয়ার পর সরকারের নজরে আসে প্রতিষ্ঠানটির বিভিন্ন সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনা। এরপর সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি চিকিৎসকদের মানসম্মত, নিরাপদ ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আরও বলেন, “যথাসময়ে অফিসে আসতে হবে, দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিতে হবে। ভর্তি রোগী কিংবা বহির্বিভাগে আসা কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।”

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

    September 18, 2026

    উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানি কর্মপরিকল্পনা প্রণয়ণ দাবিতে পাইকগাছায় সাইকেল র‌্যালি

    September 18, 2026

    যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.