বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মুনসী মেহেরউল্লা ময়দান থেকে মালিকবিহীন একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে টানা দুই দিন ধরে মোটরসাইকেলটি ওই মাঠে পড়ে ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকেই মোটরসাইকেলটি চালক বা মালিকবিহীন অবস্থায় ময়দানে পড়ে থাকতে দেখা যায়। রোববার দিনভর সেটি একই স্থানে পড়ে থাকলেও কেউ নিতে না আসায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে রোববার রাত ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দিন তালুকদার জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটির মালিকের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ এবং আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে তেল পাচার ও অবৈধ মজুদ প্রতিরোধে বিজিবি ব্যাপক অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত…
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যশোর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা সুলতানা মুন্নী। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত ৩৬ জনের তালিকায় স্থান পেয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে সাবিরা সুলতানা মুন্নী সাংবদিকদের বলেন, দলের এ মূল্যায়নের জন্য তিনি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। একই সাথে তিনি দলের দেয়া দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছেন। উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-০২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে দীর্ঘদিন ধরে মাসিক ভাড়া পরিশোধ না করে জোরপূর্বক একটি ভবন দখল করে রাখার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাড়ির মালিক। রোববার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাড়ির মালিক জানান, তিনি যশোর সদর উপজেলার ৫নং উপশহর ইউনিয়নের ৮নং সেক্টরের ‘শিল্প এ/২২’ নম্বর বাড়ির বৈধ মালিক। ২০২৪ সালের ২৭ জুন আরাফাত নাজনীন নামের এক ভাড়াটিয়ার সঙ্গে বাড়ি ভাড়ার চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী প্রথম ছয় মাস মাসিক ভাড়া ছিল ৬০ হাজার টাকা এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে তা ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়।…
বাংলার ভোর প্রতিবেদক কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখা। সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু, অনিল বিশ্বাস, পলাশ বিশ্বাস, সাহাবুদ্দিন বাটুল ও আসাদুজ্জামান পিন্টু প্রমুখ। পরে নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। কৃষক নেতারা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে…
সাতক্ষীরা সংবাদদাতা মেডিকেল ট্যুরিজম ফার্ম “কিউর এক্সপ্লোর”র উদ্যোগে মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতা ও বিটুবি নেটওয়ার্কিংয়ের এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে এইচসিজি ক্যান্সার কেয়ার হাসপাতালের সহযোগিতায় এ মিটআপ অনুষ্ঠিত হয়। মেডিকেল ভিসা প্রসেসর সমিরের সভাপতিত্বে মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতা ও বিটুবি নেটওয়ার্কিংয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন, মেডিকেল ট্যুরিজম ফার্ম “কিউর এক্সপ্লোর” প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল ইসলাম রাফি। এ সময় আরো বক্তব্য রাখেন এইচ সিজি ক্যান্সার হাসপাতাল কলকাতা ইউনিটের হেড অব ইন্টারন্যাশনাল সৌভিক স্যাম, মেডিকেল ট্যুরিজম ফার্ম “কিউর এক্সপ্লোর”র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান। অনুষ্ঠানে মেডিকেল…
রামপাল সংবাদদাতা রামপালে আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলীকে অবশেষে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেয়া হয়েছে। দুর্নীতি আর অনিয়মে আকুণ্ঠ নিমজ্জিত ওই কর্মকর্তাকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় বদলি করা হয়। বিভিন্ন খাত থেকে মোটা অংকের টাকা লুটপাট ও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষা ব্যাবস্থায় নৈরাজ্য সৃষ্টি করায় তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় সৃষ্টি হয়। তদন্তের সার্থে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জানা গেছে। শিক্ষা কর্তা ফরহাদ আলী কর্মস্থলে যোগদানের পর থেকেই শুরু করেন স্বেচ্ছাচারিতা। তার কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে প্রতিকার ও শাস্তির দাবি জানিয়ে বাগেরহাট জেলা শিক্ষা অফিস বরাবর দরখাস্তের পর তদন্তও শুরু করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। শিক্ষকদের সাথে…
পাইকগাছা সংবাদদাতা ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে হলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। এ জন্য সুন্দরবনের দূষণ রোধে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকারক পদার্থ বর্জন করতে হবে। কেননা সুন্দরবন মায়ের মতো উপকূলীয় এলাকায় মানুষকে আগলে রেখেছে। পাইকগাছায় রুপান্তর কর্তৃক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভায় ইউথ ফর সুন্দরবন ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। সোমবার বেলা সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় বক্তারা আরো বলেন, সুন্দরবন সুরক্ষায় রূপান্তর উপকূলীয় এলাকায় পাইলট প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে সুন্দরবনে পলিথিন ও প্লাস্টিক বর্জনে সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধিতে উঠোন বৈঠক, হাট ও বাজার কমিটির সাথে সভা, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার প্রচারণা, বনজীবী,…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর থানার উপপরিদর্শক ওমর ফারুক ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ। যশোর অঞ্চলে টেকসই কৃষি…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়ায় অভিযান চালিয়ে পাঁচ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগ জহুরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, আল-মদিনা প্রাইভেট এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নেয়াজ মাখদুম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে…
