বাংলার ভোর প্রতিবেদক : মাদক ব্যবসা ও অস্ত্রধারী হিসেবে অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুবশক্তি, যশোর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ রূপম আহসান অর্ণবকে গত ১৪ সেপ্টেম্বর বহিষ্কার করা হয়েছে। সংগঠন সূত্রে জানা যায়, এনসিপির নির্বাচন-পূর্ববর্তী আলোচনা সভায় হাঙ্গামা সৃষ্টি, জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডে গিয়ে অসৌজন্যমূলক আচরণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে রূপম আহসান অর্ণবের বিরুদ্ধে। এছাড়া স্থানীয় সংবাদ প্রতিবেদনে নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় র্যাবের একটি অভিযানের ঘটনায় রূপম আহসান অর্ণবের নাম শরণার্থী/পলাতক ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী হিসেবে অভিযোগের কথা উঠে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের মণিরামপুরে টানা বর্ষণ ও ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার কারণে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পাঠদান ব্যাহত হচ্ছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের বিকল্প স্থানে বিশেষ ব্যবস্থায় পাঠদান করানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবদহের জলাবদ্ধতার কারণে উপজেলার ঢাকুরিয়া, হরিদাসকাটি, দুর্বাডাঙ্গা, কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর ইউনিয়নের বিস্তীর্ণ আংশিক এলাকা বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকে। সম্প্রতি টানা বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুলটিয়া, হরিদাসকাটি ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফ্ফর হোসেন জানান, অতি বর্ষণে ভবদহ এলাকার জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। বর্তমানে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ,বারান্দা…
বাংলার ভোর প্রতিবেদক : শার্শার বাগআঁচড়ার কিবরিয়া ফিলিং স্টেশনের জমির জাল দলিল করে দখল চেষ্টার মামলায় প্রতারক আনোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন যশোরের একটি আদালত। আদালত সূত্রে জানা যায়, আনোয়ার ৭ মামলার আসামি এবং বিএনপি থেকে বহিস্কৃত। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন। আসামি আনোয়ার হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের গোলাম কিবরিয়া ১৯৯৫ সালের ২২ জুন ৫২১৩ নম্বর কবলা দলিলের মাধ্যমে শার্শা উপজেলার বাগআঁচড়া মৌজার ১২৮ নম্বর জেএলভুক্ত সাবেক ২৮৬৫ ও হাল ৩৩৭৪ নম্বর দাগে ১৭ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে নামজারি করে ‘কিবরিয়া ফিলিং স্টেশন’…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের বিভিন্ন পয়েন্টে ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় প্রায় ১৭শ’ যানবাহন তল্লাশি করা হয়। নিয়মিত ডিউটির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ৪৩টি মোটরসাইকেল আটক এবং ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটকের দাবি করা হয় পুরিশের পক্ষে থেকে। সন্ধ্যা ৬টার দিকে অভিযান চলাকালে যশোরের আরএন রোডের ক্ষণিকা হোটেলের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি বলেন, যশোর জেলাজুড়ে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর যশোরে বিশেষ অভিযান পরিচালনা…
বাংলার ভোর প্রতিবেদক : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (সিও এনজিও) শাখায় কর্মরত হিসাবরক্ষক সেলিম রেজাকে মারধর করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া এবং তার পরিবারের কাছে ৩৭ লাখ ৬০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে সংস্থাটির প্রধান কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সেলিম রেজা। তিনি যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা জানান, তিনি প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটির ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর শাখায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার দাবি, শাখার গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তির টাকা আদায় না হওয়ায় প্রধান…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ওজোপাডিকোর অনলাইন সার্ভারে জটিলতার কারণে গত সোমবার ও মঙ্গলবার (দুদিন) বিল পরিশোধে বিঘ্ন ঘটে। অনলাইনে বিল দিতে না পেরে গ্রাহকদের ছুটতে হয় বিদ্যুৎ অফিস ও বিভিন্ন ব্যাংকের নির্ধারিত কাউন্টারে। এতে দুপুরের পর থেকেই বিল পরিশোধের কেন্দ্রগুলোতে তৈরি হয় দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে বিল পরিশোধ করতে না পেরে ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়লেও সার্ভার সমস্যার কারণে হঠাৎ করে সেই ব্যবস্থাই অচল হয়ে পড়েছে। ফলে অনলাইনে ঘরে বসে বিল…
নড়াইল সংবাদদাতা : মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তুলারামপুর ইউনিয়নে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার। এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার এবং ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু। বক্তারা বলেন,…
চৌগাছা সংবাদদাতা : যশোরের চৌগাছায় ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন ও সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় প্রশিক্ষক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। প্রথম ব্যাচে মোট ৩০…
সাতক্ষীরা সংবাদদাতা : পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ও তাবলীগ জামাতের সাতক্ষীরা জেলার মুরুব্বি মাওলানা আবু মুছা হুজুর গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মাওলানা আবু মুছা হুজুরের ইন্তেকালে তার কবর জিয়ারত করেছেন এবং তার প্রতিষ্ঠিত নির্মাণাধিন মসজিদে সালমান (রা.) এর কাজে তিন লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। মঙ্গলবার বিকেল ৫টায় তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুরিয়া পারিবারিক কবরস্থানে গিয়ে মাওলানা আবু মুছা হুজুরের কবর জিয়ারত করেন। মাওলানা আবু মুছা হুজুরের স্মৃতিচারণ করতে গিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “মুছা হুজুর সকলের…
পাইকগাছা সংবাদদাতা : পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা মূল্যের চাল ওজনে কম দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার উপজেলার চাঁদখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শকালে তিনি ধামরাইলে ডিলার মীর আজিজুর রহমান বাবু ও কমলাপুরে ডিলার মাজহারুল ইসলাম কর্মসূচির এ চাল ৩০ কেজির স্থলে ওজনে কম দিয়ে ২৬ থেকে ২৮ কেজি পর্যন্ত চাল বিক্রির প্রমাণ পান। এ সময় তিনি মোবাইল কোর্টের মাধ্যমে নিরাপদ খাদ্য সংরক্ষণ আইনে প্রত্যেক ডিলারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন…