Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

banglarbhoreBy banglarbhoreSeptember 15, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ও তাবলীগ জামাতের সাতক্ষীরা জেলার মুরুব্বি মাওলানা আবু মুছা হুজুর গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মাওলানা আবু মুছা হুজুরের ইন্তেকালে তার কবর জিয়ারত করেছেন এবং তার প্রতিষ্ঠিত নির্মাণাধিন মসজিদে সালমান (রা.) এর কাজে তিন লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

মঙ্গলবার বিকেল ৫টায় তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুরিয়া পারিবারিক কবরস্থানে গিয়ে মাওলানা আবু মুছা হুজুরের কবর জিয়ারত করেন। মাওলানা আবু মুছা হুজুরের স্মৃতিচারণ করতে গিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “মুছা হুজুর সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ ও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তাঁর চলাফেরা ও কথাবার্তায় অত্যন্ত বিনয়ীভাব প্রকাশ পেত। তিনি সব সময় মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতেন। তাঁর হাতে গড়ে ওঠা অনেক ছাত্র বর্তমানে দেশের স্বনামধন্য আলেম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।”

কবর জিয়ারত শেষে তার প্রতিষ্ঠিত নির্মাণাধিন মসজিদে ৩ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন। তিনি মরহুম মাওলানা আবু মুছা হুজুরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন মরহুম মাওলানা আবু মুছা হুজুরের ছেলে মাওলানা আব্দুর রহমান। দোয়া ও মোনাজাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার পিতার সালাম পৌঁছে দেয়ার জন্য সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম সফি, সিনিয়র সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা আব্দুস সালাম মধু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব, সিনিয়র সহ-সভাপতি মুজিবর রহমান সরদার, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুনুর রহমান খান, থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা আবু মুহিদ গাজী, খলিশখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুক্তার হোসেন মুক্ত, কুমিরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরুল ইসলাম মন্টু, ইউনিয়ন যুবদল সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি আল আমিন হোসেন শিমুল, সরুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ব্যবসায়ী মকবুল হোসেন, ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, নাজিমুদ্দিন মেম্বার মরহুম হুজুরের পরিবারের সদস্য সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026

    পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.