বাংলার ভোর প্রতিবেদক : জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় পাঁচটি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ইনোভেশন ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৭৮টির বেশি বিশ্ববিদ্যালয় অংশ নেয় এবং ১৫০টির বেশি উদ্ভাবন প্রদর্শিত হয়। এর মধ্যে যবিপ্রবির পাঁচটি উদ্ভাবন প্রদর্শিত হয়েছে। মেলায় যবিপ্রবির প্রতিনিধি দলের নেতৃত্ব ও দিকনির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জনসহ বিভিন্ন মামলায় মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। জেলার ৯টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। আটকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক যশোর সদরের বাহাদুরপুর গ্রামের মোল্যাপাড়ার হায়দার আলী, শহরের বেজপাড়ার আওয়ামী লীগ কর্মী আরজু মল্লিক বিপুল, আরবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধোপাখোলার সাইফুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হামিদপুর গ্রামের…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে ফেসবুক লাইভে লটারির মাধ্যমে স্ক্র্যাচ কার্ড বিক্রি করে জুয়া পরিচালনার অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব-৬। সোমবার বিকেলে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও জুয়ার কার্ড উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শাহীন আলম, শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বাপ্পী হোসেন, একই উপজেলার মিন্দিনগর গ্রামের আরিফুল ইসলাম, কালীগঞ্জের শিবপুর গ্রামের সোহেল রানা, একই গ্রামের শরিফুল ইসলাম, ফয়সাল হোসেন, মলেঙ্গা গ্রামের নাজমুল হোসেন এবং মরাগাছা গ্রামের মিলন। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তর’র আয়োজনে সোমবার সকাল ১০ টায় এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের এ রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় রূপান্তরের আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জুলফিকার আলী, বিশেষ অতিথি ছিলেন যশোর কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক সহসভাপতি শামসুন নাহার পান্না, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা, রাইট যশোরের প্রজেক্ট ম্যানেজার এসএম আজহারুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। দিনব্যাপি প্রশিক্ষণে সক্রিয়কর্মী মারিয়া…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ। সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যশোর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দনের মিরাজুল কবির টিটো, প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল, নির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের কণ্ঠের জহুরুল ইসলাম, দৈনিক কল্যাণের ইলিয়াস সাজু, মাই…
হিমেল খান : জরুরি মুহূর্তে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচানোর অন্যতম ভরসা অ্যাম্বুলেন্স। কিন্তু যশোর জেলায় সেই অ্যাম্বুলেন্সই এখন রোগী ও স্বজনদের জন্য চরম মৃত্যুঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, সেবা দেয়ার নামে সিংহভাগ বেসরকারি অ্যাম্বুলেন্সে চলছে প্রতারণা। কোনোটিতে খালি অক্সিজেন সিলিন্ডার বসিয়ে রাখা হয়েছে, আবার কোনোটিতে সিলিন্ডার থাকলেও নেই পর্যাপ্ত গ্যাস। এমনকি সিলিন্ডার ছাড়া শুধু খালি পাইপ রোগীর মুখে লাগিয়ে প্রতারণা করার ঘটনাও ঘটছে। অকেজো নেবুলাইজার আর জীবন রক্ষাকারী সরঞ্জামের অনুপস্থিতিতে ‘চলমান চিকিৎসা সেবা’র পরিবর্তে এসব অ্যাম্বুলেন্স পরিণত হয়েছে ঝুঁকি বাড়ানোর বাহনে। সরকারি সংকটে বেসরকারি জিম্মিদশা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যশোর জেলায় সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র ১১টি। যার মধ্যে যশোর…
কামরুজ্জামান টিটো : যশোরে আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম ‘আলী মোটরস’ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের সরকারি সিটি কলেজ মার্কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়। ‘আলী মোটরস’র চেয়ারম্যান জামাল শেখ শোরুমটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএফমোটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল করিম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএফমোটো বাংলাদেশের জেনারেল ম্যানেজার শামীম আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার ফজলে এলাহী তূর্য, সার্ভিস ম্যানেজার দ্বীপ শংকর, জোনাল সেলস ম্যানেজার আসিফ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া ‘আলী মোটরস’র ডিরেক্টর রিয়াজ শেখ ও রিফাত শেখ এবং স্থানীয় সামাজিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল ইসলামের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক একরামুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তার কথায় রাজি না হলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হুমকি দেয়ার অভিযোগও রয়েছে। লোকলজ্জা ও হুমকির কারণে অনেক শিক্ষার্থী বিষয়টি প্রকাশ করতে পারেনি বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেসক্লাব কোটচাঁদপুরের সাবেক সভাপতি মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় প্রেসক্লাব কোটচাঁদপুরের অফিস কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি ও আমার দেশের সাংবাদিক কাজী মৃদুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর খান। স্মরণসভায় মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাদের অবদানের কথা স্মরণ করে বক্তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খায়রুল ইসলাম সাথী, কামাল হাওলাদার, বিএম ওয়াদুদ, মাস্টার জাকির হোসেন, কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ জামান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি…
নড়াইল সংবাদদাতা নড়াইল সদর উপজেলায় স্থানীয় জামায়াত নেতা হাসিবুর মোল্যার সেই অবৈধ কয়লা তৈরির ভাটায় অভিযান চালিয়ে আটটি চুল্লি ধ্বংস করেছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। সোমবার দুপুরে সদরের বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় ভাটাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধব্বংসের আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রুবেল শেখ। পরিবেশ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নড়াইলের সদরের আটঘরা এলাকার একটি বাগানের মধ্যে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা ভাটাতে কয়লা উৎপাদন করছিলো স্থানীয় ইউপি জামায়াতের যুব বিভাগের সভাপতি হাসিবুর মোল্যা। পরিবেশে ও জনজীবনের ওপর মারাত্মক ভাবে ক্ষতিকর সম্পূর্ণ অবৈধ ও বেআইনি কয়লা ভাট্টির সন্ধান পেয়ে যৌথ অভিযান…