কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেসক্লাব কোটচাঁদপুরের সাবেক সভাপতি মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় প্রেসক্লাব কোটচাঁদপুরের অফিস কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি ও আমার দেশের সাংবাদিক কাজী মৃদুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর খান।
স্মরণসভায় মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাদের অবদানের কথা স্মরণ করে বক্তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খায়রুল ইসলাম সাথী, কামাল হাওলাদার, বিএম ওয়াদুদ, মাস্টার জাকির হোসেন, কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ জামান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, সুব্রত কুমার, মইন উদ্দিন খান, রেজাউল করিম, রফিক মন্ডল, জাহাঙ্গীর আলম, আবুল হাসানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সরকারি হাসপাতাল মসজিদের ইমাম আব্দুল্লাহ।
