ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি সোমবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি নামক স্থানে মস্তিষ্ক বিকৃত অজ্ঞাত (৩৬) ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, অজ্ঞাত ব্যক্তিটি রাস্তা পার হতে গিয়ে ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো ন- ১১- ৯৫৪৬) ধাক্কায় নিহত হন। ট্রাকটি আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় মস্তিষ্ক বিকৃত অজ্ঞাতনামা (৩৬) ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোর বেনাপোল মহাসড়কের যশোরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১১ – ৯৫৪৬) বেনেয়ালি নামক স্থানে তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছেন। নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিরাজ হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঘাতক ট্রাকটিকে…
Author: banglarbhore
মণিরামপুর সংবাদদাতা ধানের শীষের পক্ষে সোমবার বিকেলে যশোরের মলিরামপুরের রজগঞ্জ বাজারে বিশাল প্রচার মিছিল বের করা হয়। পথসভার কথা থাকলেও শেষ পর্যন্ত ধানের শীষের হাজারো কর্মী সমর্থকদের অংশগ্রহণে পথসভাটি জনসভায় পরিণত হয়। ঝাঁপা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেল সাড়ে চারটার দিকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের বটতলায় আয়োজন করা হয় পথসভার। বিভিন্ন এলাকা থেকে ধানের শীষের পক্ষে খণ্ড খণ্ড মিছিল সহকারে এসে নেতাকর্মীরা সভায় যোগ দেন। পথসভার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি জনসভায় পরিণত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরের জলাবদ্ধ পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের প্রান্তিক অসহায় পরিবারের মাঝে সেমিপাকা পয়ঃনিস্কাশনের (টয়লেট) উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশনের অর্থায়নে সংস্থার কার্যালয়ে সাতটি পরিবারের মাঝে টয়লেট স্থাপনের ওই উপকরণ বিতরণ করা হয়। পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি। উন্নয়ন কর্মী মানব মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস দে, সাংস্কৃতিক…
পাইকগাছা সংবাদদাতা সকল মানুষের জন্য জলবায়ু সহিষ্ণু নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা পেতে পাইকগাছায় অন্তর্ভুক্তিমূলক ওয়াশ ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে দাতা সংস্থা “ওয়াটার এইড” বাংলাদেশের সহযোগিতায় ও উন্নয়ন সংস্থা “নবলোক”র আয়োজনে এ কর্মশালায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম লিড ইউনিভার্সাল এক্সেস বাবুল বালা…
শার্শা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শার বাগআঁচড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টার সময় উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩ টার মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।বৈঠকে যোগ দিতে দুপুর ২ টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ফলে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগআঁচড়া এলাকা। উঠান বৈঠক পরিণত হয় জনসমুদ্রে। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্বাবধানে এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা…
বাংলার খেলা প্রতিবেদক তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সোমবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটিতে জয়লাভ করেছে রামনগর ও নওয়াপাড়া ইউনিয়ন। চাঁচড়া এবং নরেন্দ্রপুর ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি ড্র হয়েছে। যশোর সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠে খেলা তিনটি অনুষ্ঠিত হয়। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি নরেন্দ্রপুর বনাম চাঁচড়া ইউনিয়ন। এ খেলাটি ১-১ গোলে ড্র হয়। নরেন্দ্রপুরের পক্ষে প্রথমার্ধের খেলার ১৫ মিনিটে আলিফ দলের পক্ষে একটি গোল করে। এরপর দ্বিতীয়ার্ধের খেলার ৬৯ মিনিটে চাঁচড়ার ওমর সাহাদাত রাকেশ গোল করে দলকে সমতায় ফেরান। খেলার বাকি সময় কোন দলই গোল…
অভয়নগর প্রতিবেদক জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৭ নভেম্বরের লকডাউন কর্মসূচিতে যশোরের অভয়নগরের জনজীবন ছিলো সম্পুর্ন স্বাভাবিক। হাট বাজার সহ মানুষের দৈনন্দিন জীবনে লকডাউনের সামান্যতম প্রভাব পড়েনি। প্রতিদিনের মতো চলাচল করছে গণপরিবহন, স্বাভাবিক ছিলো দূরপাল্লার বাস চলাচলও। নদী বন্দরের লোড–আনলোডের কাজ চলেছে স্বাভাবিক গতিতেই। অন্যান্য দিনের মতো নওয়াপাড়া রেলস্টেশনেও ছিলো যাত্রীদের ভিড়,স্বাভাবিক ভাবেই চলেছে ট্রেন। খোলা ছিলো সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাভাবিক লেনদেন করেছে ব্যংক,বীমাসহ সমস্ত ব্যাবসায়ীক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো সতর্ক অবস্থানে। এ…
ঢাকা অফিস জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার বিস্তারিত এই রায় ছয়টি পৃথক অধ্যায়ে বিভক্ত। রায় ঘোষণার শুরুতে অংশবিশেষ পড়ে শোনান ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। পরবর্তীতে অন্যান্য সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী রায়ের বিভিন্ন অংশ উপস্থাপন করেন। রায়ের বিবরণে উল্লেখ করা হয়—সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে শেখ হাসিনার দেওয়া বক্তব্য, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সহিংস হামলা এবং আন্দোলনকারীদের ওপর গুলি…
বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল বন্দরের নিরাপত্তায় আর থাকছে না আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বন্দর ও প্যাসেঞ্জার টার্মিনালের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে জেলা পুলিশ। ইতোমধ্যে ১৫ জন জেলা পুলিশের সদস্য কাজ শুরু করেছেন, বাকিরা দু-এক দিনের মধ্যেই যোগ দেবেন। ৪০ জন এপিবিএন সদস্যকে প্রত্যাহার করে সমানসংখ্যক জেলা পুলিশ সদস্য মোতায়েন করার নির্দেশ আসে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাহাজাদা মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত ৪ নভেম্বরের এক চিঠিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পরিবর্তন আনা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা…
ঢাকা অফিস সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়া শুরু করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও কামাল পলাতক রয়েছেন। প্রায় এক বছর ধরে কারাগারে থাকা সাবেক আইজিপি মামুন এই মামলার রাজসাক্ষী হিসেবে আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সকালে ৯টা ১০ মিনিটের পর কড়া নিরাপত্তায় মামুনকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। আদালত প্রাঙ্গণে নামার সময় তাকে মাথা নিচু করে বেশ গম্ভীর অবস্থায় দেখা যায়। প্রবেশ করানো হয় ট্রাইব্যুনালের হাজতখানায়—যা রায়…