Author: banglarbhore

শরণখোলা প্রতিনিধি সরকারি অনুমতি ছাড়াই বিআরটিসি বাস ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে রোববার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতারা। মানববন্ধন থেকে তারা কর্মসূচি ঘোষণা করেন। রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও দাবি আদায়ে সমঝোতা হয়নি। তিন দফা দাবি না মানায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিভাগের সাত জেলার ১০টি মালিক সমিতি আগামী ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগজুড়ে ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। তিনি অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলের মালিক-শ্রমিকরা বৈষম্য…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শায় কবরস্থান মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা দুইটার দিকে উপজেলার গোগা ইউনিয়নধীন গোগা (বাগানপাড়া) একটি কবরস্থান থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক নামে এক ব্যক্তি তার পিতার কবর জিয়ারত করার জন্য গেলে কবরের ভেতর দুটি বালতিতে লাল ও কালো কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে শার্শা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেন। ককটেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বাংলার ভোরকে জানান, রবিবার দুপুরে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার ইউনিয়নের  দ্বি-বার্ষিক নির্বাচনের সিডিউল অনুযায়ী নির্বাচনের দিন ৭টি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় তাদেরকে…

Read More

মাগুরা সংবাদদাতা নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে রাজনৈতিক অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে রেখে মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মহম্মদপুর শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে এবং বিকেলে শালিখা উপজেলার আড়পাড়া হাই স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় সেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে চৌগাছা বেলা প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ আয়োজিত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জনকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মাদ এনায়েত উল্লাহ। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আলা উদ্দীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, সার্জেন্ট (অব.) মোস্তাফিজুর রহমান, চৌগাছা সরকারি কলেজের সহকারী অধ্যপক কামারুজ্জামান। উপজেলা জনকল্যাণ সংস্থার সদস্য তরিকুল ইসলামের পরিচালনায় আরো বক্তৃতা করেন জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি এমদাদুল হক (ঠান্ডু), জনকল্যাণ সংস্থার সেক্রেটারি সুমন ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন উপদেষ্টা আনিছুর রহমান, উপদেষ্টা…

Read More

বেনাপোল প্রতিনিধি যশোরের বেনাপোল সীমান্ত পথে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের বসতবাড়ি উচ্ছেদ করে ভারতীয় পুলিশ। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার রাত ৯টার দিকে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে এসব বাংলাদেশিদের ফেরত পাঠায় বিএসএফ। ফেরত আসা বাংলাদেশিরা হলেন, হোসেন আলী (২৫), হাফিজুর রহমান (৩১), বাবলুর রহমান (৪২), আব্দুল হান্নান (৬০), তাইজুল ইসলাম (৪৩), আমিনুর রহমান (৫৬), আব্দুল্লাহ আল মামুন (২৯)। আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), তাহামিনা বেগম (৩০), জান্নাতুল বুশরা (০৪), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)।…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে কৃষকরা দিচ্ছেন ক্ষতিপূরণের টাকা। সংঘবদ্ধ চোর চক্র গত ৫ মাসে উপজেলার সেচ প্রকল্পে ব্যবহৃত গভীর নলকূপের প্রায় ৩০টি ট্রান্সফরমার চুরি করেছে, আর সেচের মাধ্যমে চাষাবাদের প্রয়োজনে বাধ্য হয়ে ক্ষতিপূরণের অর্থ জমা দিয়ে কৃষকদের পুনরায় নিতে হচ্ছে নতুন ট্রান্সফরমার। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, পাশাপাশি আর্থিক ক্ষতির ঘটনায় গ্রাহকদের মধ্যে এখন বিরাজ করছে চরম আতঙ্ক। যশোর-২ পল্লীবিদ্যুৎ সমিতি চৌগাছা জোনাল অফিস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিস সূত্রে জানা যায়, গত পাঁচ মাসে কৃষকের সেচ কাজে ব্যবহৃত প্রায় ৩০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে যার বাজার মূল্য প্রায়…

Read More

বেনাপোল সংবাদদাতা রিকশাওয়ালার মেয়ে বিসিএস ক্যাডার, সবজি বিক্রেতার মেয়ে আইপিএস অফিসার। দিনমজুরের ছেলে বিসিএস ক্যাডার। এসব খবর আমরা মাঝে মাঝে শুনি। কিন্ত চমকে যাইনা। প্রশংসাও করি না। বাহবা দেই না। উপরন্তু বলি এ নিয়ে গর্ব করার কিছু নেই। আছে তো নিশ্চয়ই। একজন দিনমজুরের ছেলে বা রিকশা চালকের মেয়ে কত কষ্ট করে, চড়াই উৎরাই পেরিয়ে, কত সংগ্রাম করে এতদূর এসে পৌছায় তা একমাত্র তারাই জানে। তাই এরা তাদের শিকড় ভোলে না। তারা গর্ব করে বলে আমার বাবা রিকশাচালক, আমার বাবা দিনমজুর। তাতে ওদের মর্যাদা আরো বেড়ে যায় সমাজে। যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রুদ্রপুর। এই গ্রামের কৃতি সন্তান শামীম…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের র্শাশায় মাদকবিরোধী অভিযানে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বুরুজবাগান এলাকায় মাদকবিরোধী অভিযানকালে সন্দেহভাজন মাদক কারবারি রুবেল হোসেন আটক করে পুলিশের সদস্যরা। এ সময় তার হাতে হ্যাণ্ডকাফ পরানোর তিনি কাছে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্য আবুল হোসেনকে আঘাত করে পালিয়ে যান। এতে ওই পুলিশ সদস্য আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পুলিশ জানায়, রুবেলের নামে পাঁচটি মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলেশ। ওসি আব্দুল আলীম বলনে, ‘আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে না। রুবেলকে আটকরে চষ্টো চলছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সেই সাথে ৫৪ জন ফেল করা শিক্ষার্থী পাস করেছে। রোববার শিক্ষাবোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। জানা যায় যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন ও  ফেল করা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।…

Read More