বাংলার ভোর প্রতিবেদক
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ওরফে গোল্ড শহীদকে স্বপদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে পৃথক এক সতর্কীকরণ চিঠিতে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলকে চূড়ান্ত সতর্কবার্তা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি ও চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার দায়ে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে স্বপদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা ও মাগুরা জেলা যুবদলের সভাপতি পৃথক এক সতর্কীকরণ চিঠিতে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা ও মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলকে দেয়া সতর্কীকরণ চিঠিতে তাদের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকার পরও নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন মর্মে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছে।
সংগঠনবিরোধী এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ যুবদলের জন্য দুঃখজনক ও বিব্রতকর বলেও উল্লেখ করা হয়। এছাড়া দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সতর্কতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তাদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে। এদিকে, কেন্দ্রীয় যুবদলের সাম্প্রতিক এ সিদ্ধান্তের আগে চলতি বছরের ৪ মে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছিল। কেন্দ্রীয় যুবদলের দেয়া ওই শোকজ নোটিশে তাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন গর্হিত অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়।
একই সঙ্গে এসব অভিযোগ নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছিল। শোকজে বলা হয়, বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোর বিরোধী এবং আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী সংগঠন হিসেবে যুবদলের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে এ ধরনের নেতিবাচক সংবাদ সংগঠনের জন্য দুঃখজনক ও বিব্রতকর।
সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ যুবদলে নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়। এতে সংগঠনবিরোধী এসব কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কেন্দ্রীয় যুবদলের ওই অভিযোগ ও শোকজের পর যশোর জেলা যুবদলের পক্ষ থেকে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করা হয়। এতে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানাসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের নেতারা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।
তারা বলেন, নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে বলেও দাবি করেন তারা। তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের পৃথক বিজ্ঞপ্তি ও সতর্কীকরণ চিঠির মাধ্যমে শার্শা উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদকে অব্যাহতি এবং যশোর ও মাগুরার দুই নেতাকে চূড়ান্ত সতর্ক করার সিদ্ধান্ত জানানো হয়েছে। কেন্দ্রীয় যুবদলের এ সিদ্ধান্তের ফলে যশোর জেলা ও শার্শা উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে এর কী প্রভাব পড়ে, তা নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ মে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা ও যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় কেন্দ্রীয় কমিটি। ওই শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনারা জেলা ও উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও মাদক ও স্বর্ণ চোরাচালানসহ নানা গর্হিত অপরাধে জড়িয়ে পড়েছেন। একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপের ঘোর বিরোধী এবং আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী সংগঠন হিসেবে যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত এ জাতীয় নেতিবাচক সংবাদ জাতীয়তাবাদী যুবদলের জন্য।
