Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদকরোববার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের নিকট আউটসোর্সিং জনবল নিয়োগ প্রক্রিয়া বন্ধ ও স্থায়ী শ্রমিক নিয়োগের দাবিতে স্মারকলিপি পেশ করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি)। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সভাপতি ফারুক আহমেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম টুটুল, ফরিদ আহমেদ সিদ্দিকী, আক্তার হোসেন, খন্দকার শাহজাহান, রুস্তম আলী, শওকত হোসেন, রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী, ফরিদ হোসেনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের আগে সকাল ১০টায় শ্রমিকরা ব্যানার ও পোস্টার নিয়ে শহরে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান…

Read More

বাংলা বর্ষপঞ্জিতে আজ অগ্রহায়ণের প্রথম দিন। নাবন্ন উৎসবের শুরু হিসেবে পরিচিত দিনটি তাই গ্রামীণ বাংলার জনপদে আসনের উৎসবের বার্তা নিয়ে। এ সময় ঘরে ঘরে নতুন ধানের পিঠা-পায়েস আর আত্মীয়-স্বজনের আগমনে মুখর হয়ে ওঠে গ্রামীণ গৃহস্থালী ঘর বাড়ি। আর তাই নবান্নের শুরুতেই মাঠ থেকে ধান কেটে ঘরে তোলার ধুম শুরু হয়েছে সোনালী ফসলের মাঠে মাঠে। বাঁকে করে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার ছবিটি যশোর সদর উপজেলার সাড়াপোল এলাকা থেকে শনিবার তোলা-জয়ন্ত বসু

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শার্শার মিনি স্টেডিয়াম থেকে মোটরসাইকেলের এ বিশাল শোভাযাত্রা শুরু হয়। মোটরসাইকেলের দীর্ঘ মিছিলটি শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় এলাকাবাসী ও পথচারীরাও এ বিশাল এই বহর দেখতে ভিড় করেন। পরে শার্শা বাজারে গিয়ে সমাপ্তি ঘটে। শোডাউন শেষে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শা-১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চাঁচড়া ফাঁড়ি পুলিশ চাকুসহ ২ যুবককে আটক করেছে। গত শুক্রবার রাতে যশোর শহরতলীর মন্ডলগাতী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামিরা হলেন, মন্ডলগাতী মাঠপাড়ার আবুল কাশেমের ছেলে বিপ্লব হোসেন (২৩) এবং চাঁচড়া ডালমিল মাঠপাড়ার মোহাম্মদ শাকিলের ছেলে শাকিব (২৩)। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই ইলিয়াস হোসেন জানিয়েছেন, শুক্রবার রাত আটটার দিকে গোপন সূত্রে জানতে পারেন মন্ডলগাতী গ্রামের বাঁশতলা রাস্তার উপর কতিপয় যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য আতঙ্ক সৃষ্টি করছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং পুলিশ দেখে দুই যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শনিবারের দুটি খেলার একটিতে জয় পেয়েছে চুড়ামনকাটি  ইউনিয়ন। অপর হৈবতপুর ইউনিয়ন এবং বসুন্দিয়া ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ এবং কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়। কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় হৈবতপুর ইউনিয়ন বনাম বসুন্দিয়া ইউনিয়ন। এ খেলাটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধের খেলার ১৬  মিনিটে  সাবিক হোসেনের গোলে ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে যায় হৈবতপুর ইউনিয়ন। এরপর খেলার ২৯ মিনিটে সাব্বিরের গোলে সমতায় ফেরে বসুনিয়া ইউনিয়ন। প্রথমার্ধের খেলা ১-১ গোল শেষ হয়। দ্বিতীয়ার্ধের পুরোপুরি সময় জুড়ে উভয় দলই গোলের দেখা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কোতোয়ালি মডেল থানাধীন কচুয়া ইউনিয়নের মথুরাপুর দক্ষিণপাড়ায় আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রওশনআরা বেগম (৫৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রওশন আরা বেগম কচুয়া গ্রামের মো. ইয়াচিন মোল্যার মেয়ে। তিনি স্বামীসহ বর্তমানে মথুরাপুর দক্ষিণপাড়ায় বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে নিজ বাড়ির অদূরে একটি আমগাছে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন রওশন আরা বেগম। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের বরাতে জানা যায়, রওশন আরা বেগম দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। ‘জ্বীনের আছর’ আছে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকা বিষপান করার ঘটনায় সাদিকুর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান তার অজ্ঞাতনামা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান যশোরের বিনোদিয়া পার্কে। সেখানে কোনো একপর্যায়ে দু’জনই ঘাসপোড়া বিষ পান করেন। বিষপানের পর তারা দু’জনই তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে পার্কের দর্শনার্থীরা বিষয়টি লক্ষ্য করেন এবং কর্তৃপক্ষকে জানান। পরে পার্ক কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক সাদিকুর রহমানকে দুপুর ১টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন।…

Read More

মণিরামপুর সংবাদদাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের পক্ষে শনিবার বিকেলে যশোরের মনিরামপুরে পাঁচাকড়ি বাজারে প্রচার মিছিল বের করা হয়। পরে নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, প্রবাসী বিএনপির নেতা আলী হোসেন, পৌর বিএনপির সহভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, নাজমুল হক লিটন, রবিউল ইসলাম, আজিবর রহমান, হামিদুল ইসলাম, হরিচাঁদ মল্লিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, মিজানুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে জ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মুন্সিখানপুর এলাকার খামারবাড়ি পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাইব্রেরির সভাপতি মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, লাইব্রেরির আজীবন সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, অধ্যাপক দৌলত হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, মনিরামপুর পাবলিক লাইব্রেরির সদস্য সচিব মহিবুল্লাহ মনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন খামারবাড়ি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জমিরুল ইসলাম। লাইব্রেরির সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে…

Read More

শার্শা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ মফিকুল ইসলাম তৃপ্তির গণসংযোগ ও বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে রুদ্রপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের দল, এই দলের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এই দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আমি শহিদ জিয়ার আদর্শের একজন…

Read More