Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ
  • যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল
  • যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
  • এক স্কুলেরই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে !
  • ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন প্রিয় শিক্ষক
  • কলারোয়ায় শিক্ষার্থীর গাছের চারা দিলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে কালিগঞ্জে প্রতিযোগিতা
  • শিক্ষার মান উন্নয়ন তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল

banglarbhoreBy banglarbhoreSeptember 11, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে যশোর শহরে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে শহরের বকুলতলা জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দড়াটানা, চৌরাস্তা হয়ে প্রেসক্লাবর অভিমুখে যাত্রা করে। পরে সিভিল কোর্ট মোড়ে গিয়ে আনন্দ মিছিলটি সমাপ্ত হয়। এ সময় এনসিপির যশোর জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দসহ দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত তালিকা অনুযায়ী, যশোর জেলা এনসিপির আহ্বায়ক করা হয়েছে নূরজ্জামানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. শহীদুল ইসলাম জাবির। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম ও জায়া জাকির। এ ছাড়া মনিরুজ্জামানকে (আজাদ) সদস্যসচিব এবং ইঞ্জিনিয়ার আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান শুভ্র ও আসমা খাতুন। কেন্দ্রীয় অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আংশিক এই আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।

এর আগে গত ৯ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে যশোর জেলা এনসিপির নতুন নেতৃত্বের যাত্রা শুরু হয়। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির মাধ্যমে যশোরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ

    September 11, 2026

    যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

    September 11, 2026

    এক স্কুলেরই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে !

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.