Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মনিরামপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় চেক প্রদান
  • পাইকগাছা-কপিলমুনিতে এলপিজি গ্যাসের তীব্র সংকট, কিনতে হচ্ছে বেশি দামে
  • স্বামী-শশুর-শাশুড়ির নামে মামলা, ভুল বুঝতে পেরে স্বামীর সংসারে ফিরলেন গৃহবধু
  • যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক আটক
  • লোহাগড়ায় মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • খুলনায় মাদক ও নারীসহ জামায়াত নেতার ছেলে আটক ( ভিডিও সহ )
  • যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
  • যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বামী-শশুর-শাশুড়ির নামে মামলা, ভুল বুঝতে পেরে স্বামীর সংসারে ফিরলেন গৃহবধু

banglarbhoreBy banglarbhoreOctober 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Oplus_131072
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলায় শাহনাজ আক্তার নামে এক গৃহবধু তার সৎ বাবা মনিরুজ্জামান ও মা ফাতেমা বেগমের প্ররোচনায় তার স্বামী সৌরভ দেওয়ান, শশুর নাজিম দেওয়ান এবং তার শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক মামলা করেন।

এরপর ওই গৃহবধু তার ভুল বুঝতে পেরে বাবার বাড়ি থেকে পালিয়ে স্বামীর সংসারে ফিরে এসেছেন। রবিবার) বিকেলে ওই গৃহবধু তার স্বামীর ভাড়া বাড়ি উপজেলার মদিনাপাড়ায় ফিরে আসেন। এসময় শাহনাজ আক্তার বলেন, সৌরভ দেওয়ানের সাথে আমার বিয়ে হয়েছে সাত মাস। সাত মাসের সংসার আমাদের ভালোই চলছিল।

এর ভিতরে আমার মা এবং সৎ বাবা আমার শ্বশুরের কাছে টাকা ধার চায়। আমার শ্বশুর টাকা না দিতে চাইলে তারা আমার শ্বশুরের নামে মিথ্যা মামলা করে যে, তাদের থেকে চেক, স্বর্ণ এগুলা নেওয়া হয়েছে। এর আগে একটা মামলা চলছিল। এর ভিতরে হঠাৎ একদিন রাতে আমাকে মা বলে তোমার নানু অসুস্থ, ঢাকা হাসপাতালে ভর্তি, যেতে হবে।

নানুর অসুস্থতার কথা শুনে আমি যেতে রাজি হই। তারপর ওরা বলে আমরা একা যাবো না, পুলিশ নিয়ে আসবো। তারপর পুলিশ নিয়ে এসে শশুর বাড়ি থেকে আমাকে নিয়ে যায়। এরপর বাবার বাড়িতে নিয়ে আমাকে দিয়ে জোরপূর্বক আমার স্বামী শশুর-শাশুড়ীসহ চারজনের নামে।

আমার শাশুড়ী সেই মামলায় জেল খেটে জামিনে আছেন আর আমার শ্বশুর এখনও জেলে। তিনি বলেন, আমার সৎ বাবা ও মা আমাকে মারধরও করে, সেই দাগও আছে। এরপর আমাকে দিয়ে জোরপূর্বক মামলা করানো হয়েছে। এখন আমি বাবার বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি।

কারণ আমার গর্ভে সন্তান আছে, সেই সন্তানটা ওরা মেরে ফেলতে চাইছে। আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি পালিয়ে চলে এসেছি। আমি আমার সন্তানকে বাঁচাতে চাই, আর আমার স্বামীর সাথে, শ্বশুর বাড়ির লোকজনের সাথে মিশে সংসার করতে চাই। তিনি আরো বলেন, আমি বাবার বাড়ি গিয়েছিলাম চলতি মাসের ৫ তারিখে।

এই ঘটনার পেছনে ৪-৫ জন ছিল, ওদের একটা চক্র আছে। আমি যে মামলা বাদী হয়ে করেছি সেটা আমাকে দিয়ে জোরপূর্বক করানো হয়েছে, আমি নিজ ইচ্ছায় করিনি। এখন আমি চাচ্ছি আমি আমার স্বামী সৌরভের সাথে সংসার করতে। এখন আমি সৌরভদের বাড়িতেই আছি। আমি গর্ভবতী।

আমি যে মামলাটা করেছিলাম সেটা আমি উঠিয়ে নিতে চাই। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমাকে আমার স্বামীর সাথে থাকতে দেওয়া হোক। এ ঘটনার পর শাহনাজ আক্তারের সৎ বাবা মনিরুজ্জামান ও মা ফাতেমা বেগম ওই গৃহবধুর শশুর বাড়িতে উপস্থিত হন। পরে শাহনাজ আক্তারের ফোন ছিনিয়ে নেন তারা।

এসময় শাহনাজের হাত কেটে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে অভিযুক্ত দুইজন ফোন নেয়ার কথা স্বিকার করে বলেন, মোবাইল ফোনটি শাহনাজের নয় ফোনটি ফাতেমা বেগমের নিজের বলে তিনি দাবি করেন। এদিকে শাহনাজকে দিয়ে জোরপূর্বক মামলা করানো ও তার গর্ভের সন্তান নষ্টের চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তারা।

পরে ঘটনাটি লোহাগড়া থানা পুলিশকে জানানো হলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত মনরুজ্জামান ও ফাতেমা বেগম পালিয়ে যান।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ব্যাপারে তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মনিরামপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় চেক প্রদান

    October 26, 2026

    পাইকগাছা-কপিলমুনিতে এলপিজি গ্যাসের তীব্র সংকট, কিনতে হচ্ছে বেশি দামে

    October 26, 2026

    যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক আটক

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.