আশাশুনি সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনিতে ৪০/৪২ বছরের ভোগদখলীয় খাস জমিতে বসবাসকারীদের উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকেলে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর চর গ্রামের ভূমিহীন পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৬ জন ভুক্তভোগি। বক্তব্য রাখতে গিয়ে আজিজুল ইসলাম বলেন, নদীর চরে খাস জমিতে আমরা ৩০/৪০ পরিবার ৪০/৪২ বছর বসবাস করে আসছি। আমাদের কারো ১ শতক জমিও নেই। ৬/৭ মাস পূর্বে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের রইচ উদ্দীন, জহির উদ্দীন, আবু সাইদ, নজরুল ইসলামের নেতৃত্বে তাদের পেটুয়া বাহিনী আমাদের উপর তাণ্ডব চারিয়ে ঘরবাড়ি ভেঙ্গে ও আগুনে পুড়িয়ে সর্বস্বান্ত করে দেয়। গুরুতর…
Author: banglarbhore
কালিগঞ্জ সংবাদদাতা সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী করার দাবিতে কালিগঞ্জে লাগাতার আন্দোলন চলছে। শুক্রবার ছিল আন্দোলনের ১২তম দিন। এদিন কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে সর্বস্তরের মানুষের প্রিয় নেতার মনোনয়ন চেয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় সাতক্ষীরা-৩ আসনে বিএনপিকে বিজয়ী করতে জাতীয় পার্টির সাবেক নেতা কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে সর্বজনীন নেতা বিএনপির দুঃসময়ের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর গঠন করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসনী পরিষদ। শহরের মৈত্রী ভলান্টিয়ার্স কার্যালয়ে শুক্রবার বিকেল চারটায় ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এএসএম কামাল উদ্দিনের উপস্থিতিতে এক সভার মাধ্যমে এ কমিটির যাত্রা শুরু হয়। হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অ্যাড. আজিজুল ইসলাম, অধ্যাপক ইসরারুল হক, নাজিম উদ্দিন, প্রকৌশলী রুহুল আমিন, তসলিমুর রহমান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন মুস্তাফিজুর রহমান। আলোচনা শেষে হারুন অর রশীদকে আহবায়ক, নাজিম উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও মুস্তাফিজুর রহমান কবিরকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী সারাজীবন অসহায় নিপিড়ীত…
মণিরামপুর সংবাদদাতা উলুধ্বনি ও ঢাকের তালে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান মিন্টুকে বরণ করে নিলেন মতুয়া সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ। শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলার মতুয়া সম্প্রদায় অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণায় চালান যশোর-৫ (মণিরামপুর) আসনের মনোনয়ন প্রত্যাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। জানা যায়, ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা অংশ হিসেবে তিনি শুক্রবার দিনব্যাপি উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে নেতাকর্মীদের নিয়ে যান। এ সময় স্থানীয় হাজিরহাট বাজারে পৌছুলে নানা রঙ্গের বস্ত্র পরিহিত হাজারো নারী-পুরুষ ঊলুধ্বনি, শঙ্ক বাজিয়ে ও ঢাকের তালে আসাদুজ্জামান মিন্টুকে বরণ করেন। মতুয়া সম্প্রদায়ের নারী-পুরুষ তাকে সাথে নিয়ে হাজিরহাট থেকে সুন্দলী বাজার…
বাংলার ভোর প্রতিবেদক নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে যশোরে ইসলামপন্থী দুটি রাজনৈতিক দলের পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে শহরের সিভিল কোর্ট মোড়ে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট সম্ভব না। বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও, একটি পক্ষ আবার সেই ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হবে না। তিনি আরও বলেন, জুলাই সনদ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের আবেদন করেছেন দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ ৫২ নেতা। গত ১০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর তারা এ আবেদন করেন। চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম স্বাক্ষরিত আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সমূহের নেতাদের পক্ষে যশোর-২ আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনে পুনঃবিবেচনা করার আবেদন জানাচ্ছি। অনুরূপ আবেদন করেছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন। তিনি এই আসনে নিজেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, আমাদের ২৭ জন নেতার স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছি। কারণ যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার…
বাংলার ভোর প্রতিবেদক ভাঙা টিনের চাল। সেই ঘরের দেয়ালও টিনের। তাও ক্ষয় হয়েছে অনেকটাই। ঘরটির সামনে ছোট উঠান। মাঝারি আম গাছের ডালপালা ভেদ করে সেই উঠানে ঝলমলিয়ে প্রবেশ করেছে শীতের মিষ্টি রোদ। প্লাস্টিকের চেয়ারে কয়েকজন নারী সেই রোদ পোহাচ্ছেন। ছোট্ট সেই উঠোনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছে প্রাণোচ্ছ্বলে ভরপুর তিন বছরের শিশু। নাম জিজ্ঞাসা করতেই আধো আধো ভাঙা বুলিতে জানিয়ে দিলেন আফিয়া। আফিয়ার বয়স যখন ৮ মাস, সেই সময় তার মা মনিরা খাতুনকে তালাক দেন মোজাফ্ফর হোসেন। মনিরার অপরাধ, তিনি যে শিশুটিকে ভূমিষ্ঠ করেছেন- তার ত্বক ও মাথার চুল সাধারণ বাচ্চাদের মতো নয়। আফিয়ার ত্বক দুধসাদা, মাথার চুল ও ভ্রু…
বাংলার ভোর প্রতিবেদক চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে যশোরের নওয়াপাড়া নৌবন্দর। গত এক বছর ধরে মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে। অব্যাহতভাবে ঘটছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, সুকানি ও কর্মচারীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বন্দর কেন্দ্রীক ব্যবসায়ীরা। এদিকে সমস্যার সমাধানে নৌপুলিশসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যশোরের নাওয়াপাড়া নৌ-বন্দরে বছরে পাঁচ হাজারের বেশি বার্জ, কার্গো-লাইটার জাহাজ ভেড়ে। মোংলা বন্দর থেকে আসা এসব জাহাজে থাকে সার, গম, কয়লা, পাথরসহ বিভিন্ন পণ্য। অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এলাকাজুড়ে বিভিন্ন ঘাট পয়েন্টে এসব কার্গো-জাহাজ থেকে পণ্য আনলোড করা হয়। অভিযোগ রয়েছে, গত এক বছর ধরে সন্ধ্যা নামলেই এসব…
বাংলার খেলা প্রতিবেদক বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ‘তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। উদ্বোধনকালে তাবিথ আউয়াল বলেন, ‘তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে। স্থানীয়ভাবে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায় এবং ভালো ফুটবলার কেন্দ্রীয় টুর্নামেন্টে সুযোগ পায়। তাই আমরা তৃণমূলে নজর দিয়েছি।’ বাফুফের এই বস বলেন, ‘তৃণমূল পর্যায়ের খেলাধুলা শুধু আমরা হারজিতের জন্য খেলি না। খেলাধুলার মাধ্যমে দেশ পুনর্গঠনের যে আমাদের প্রচেষ্টা; সেই প্রক্রিয়ার অংশও এই তৃণমূলের টুর্নামেন্ট। ক্রীড়াবিদরা প্রতিহিংসায় বিশ্বাসী না।…
মাগুরা সংবাদদাতা ‘তারুণ্যের উৎসব, খেলাধুলার প্রাণচাঞ্চল্য’ এবং জুলাই শহীদদের স্মরণে মাগুরায় শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫। শুক্রবার সকালে জেলা স্টেডিয়ামে আয়োজিত এ লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক অহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জুলফিকার আলী খান, মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মাগুরার ১০ পরিবারের সদস্যরা। মাগুরা জেলা পরিষদ এবং চিকিৎসক সিমিন মজিদ আখতারের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ লিগের আয়োজন করেছে। ১৬ ক্লাবের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে এক মাসেরও…