মাগুরা সংবাদদাতা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনের পূর্বেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াতের সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য সহকারী…
Author: banglarbhore
শ্যামনগর সংবাদদাতা বিশ্বব্যাপি পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য জলবায়ু ধর্মঘট। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর বুকে নতুন করে জেগে ওঠা চরে আয়োজিত এই স্ট্রাইকে অংশ নেয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শ্যামনগরের ১২টি স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজী আব্দুর রউফ, “ফ্রম শ্যামনগর টু দ্যা কপ-৩০- স্টান্ড ফর ক্লাইমেট জাস্টিস,” “জাস্ট ট্রানজিশন নাও” স্লোগানে অর্ধশতাধিক যুবক-যুবতী, শিক্ষার্থী, জলবায়ু যোদ্ধা, পরিবেশ ও উন্নয়নকর্মীরা মানববন্ধন ও প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে অধিক ক্ষতিগ্রস্ত, অথচ এর জন্য দায়ী উন্নত ও শিল্পোন্নত…
ঝিকরগাছা সংবাদদাতা চাঁদা না দেয়ায় নাভারণ প্রেস ক্লাবের সহ সভাপতি বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মামুনুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সাড়ে ৯ টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারে মেসার্স মামুন ট্রের্ডাসে এ হামলা চালায়। সন্ত্রাসী শাহাদৎ হোসেনের নেতৃত্বে সংঘটিত এ ঘটনায় এ ঘটনায় তাকেসহ ৬ জনের নাম উল্লেখ করে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুন ট্রের্ডাসের ম্যানেজার নুর আলম। অভিযুক্তরা হলেন- উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের শাহাদৎ হোসেন (২৫), আলমগীর হোসেন (২৩), শাহা আলম (২২), জাহাঙ্গীর হোসেন (৩০) ও কুন্দিপুর মাঠপাড়া এলাকার মিরাজ হোসেন (২৩),…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মহিলা বিভাগের উপজেলা বিভাগীয় সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। তিনি বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই আমাদের আগামীর নির্বাচন। শহিদদের রেখে যাওয়া কাজ সমাপ্ত করার জন্য আমাদের আগামীর নির্বাচন, আমাদের এই নির্বাচন অধিকার আদায়ের নির্বাচন। আমরা আর কোন চাদাবাজ টেণ্ডারবাজ দেখতে চাই না, ১৮ কোটি মানুষের হাত কাজ দেয়ায় আমাদের লক্ষ্য। এইটা আমরা মুখে বলছি না আমরা বাস্তবে কাজ করে দেখিয়ে দিতে চাই।…
বেনাপোল সংবাদদাতা যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী সমাবেশে হাজারো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার বিকেলে ২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শিকারপুর হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৃপ্তির আগমন ঘিরে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অধিকার ও উন্নয়নের কথা চিন্তা করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান, এই জিয়া পরিবারই বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক।” দীর্ঘ ১৫ বছর ধরে দেশে চলছে স্বৈরশাসন। বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন,…
বাংলার ভোর প্রতিবেদক করসহ পৌরসভার নিপীড়নের বিরুদ্ধে পৌর নাগরিক কমিটি যশোরের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের রবীন্দ্রনাথ সড়কের নতুন বাজার এলাকায় নান্নু চৌধুরী ওয়েল ফেয়ার ট্রাস্টে এ সভা হয়। সভায় বক্তারা বলেন, যশোর পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বর্তমানে সেটি জনস্বার্থ বিমুখ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কর বৃদ্ধির হার বা সময়সীমা নিয়ে কোন নীতিমালা না করে তারা ইচ্ছা মাফিক এ্যাসেসমেন্ট ও কর নির্ধারণ করছে। পরবর্তীতে কোন কোন নাগরিককে রিভিউ বোর্ড ডেকে গোপন লেনদেনের মাধ্যমে সমাধা করা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ি জন্ম নিবন্ধন ফি ৫০ টাকার স্থলে অধিক টাকা আদায়সহ বানান ভুলের ফাঁদে ফেলে আদায় করা হচ্ছে হাজার হাজার…
বাংলার ভোর প্রতিবেদক বাসে অগ্নিসংযোগ, ককটেল উদ্ধার, নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটকসহ নানা ঘটনায় যশোরে লকডাউনের প্রথম দিন শেষ হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বৃহস্পতিবারের কর্মসূচিকে ঘিরে যশোরের জনজীবন স্বাভাবিক থাকলেও কয়েকটি ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে শহরবাসীর মনে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অবস্থান করতে দেখা গেছে বিভিন্ন রা নৈতিক দলের নেতাকর্মীদের। বৃহস্পতিবার ভোরে যশোর নতুন উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। আর বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাশে থাকা বস্তির…
বাংলার ভোর প্রতিবেদক ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। বৃহস্পতিবার সকালে প্রাচ্যসংঘে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। শনিবার বেলা ১১টায় শহরের সার্কিট হাউজপাড়ায় প্রাচ্যসংঘের হলরুমে এবং বেলা ৩টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রাচ্যসংঘের হলরুমে অনুষ্ঠেয় সভাটি শুধু সংগঠনের সদস্যদের জন্য। জেলা পরিষদ মিলনায়তনের সভা সবার জন্য উন্মুক্ত। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সেনা মজলুম সাংবাদিক, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। বিশেষ আলোচক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন, যশোর সদরের কাজিপুর গ্রামের বাসিন্দা ও রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ঘুনি গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগের মারুফুজ্জামান এবং সুলতানপুর বাবুপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি তিতাস উদ্দিন। বৃহস্পতিবার আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার উপ পরিদর্শক অমৃত লাল দে সাংবাদিকদের জানিয়েছেন, আসামি মোসলেম উদ্দিন, তিতাস উদ্দিন ও মারুফুজ্জামান আওয়ামী রাজনীতির ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, বোমাবাজিসহ বিভিন্ন ধরনের সরকার বিরোধী কর্মকাণ্ড করে আসছিলেন। গত ২৯ অক্টোবর রাতে যশোর…
বাংলার ভোর প্রতিবেদক যশোর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লইয়ার্স কাউন্সিল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা আলাদা আলাদা ভাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যন মোহসীন আলীর কাছে এ মনোনয়ন পত্র জমা দেন। এ ছাড়া, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট ও রেফাত রেজওয়ান সেতু মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জাতায়ীতাবাদী আইনজীবী ফোরমের প্রার্থীরা হলেন, সভাপতি পদে সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু, সহসভাপতি পদে গোলাম মোস্তফা (১), সাধারণ সম্পাদক পদে এমএ গফুর, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহসম্পাদক পদে…