Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন
  • নানা আয়োজনে যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদ্যাপন
  • যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ
  • গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : নার্গিস বেগম
  • চৌগাছায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা
  • শ্যামনগর পৌরসভা বাতিল দাবিতে মানববন্ধন
  • আশাশুনিতে হামলার শিকার সাবেক খেলোয়াড়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর সাব রেজিস্ট্রি অফিসে মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নতুন ভবনের সামনের পরিত্যক্ত ভবনের একটি রুমে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা।

মধ্যরাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে, স্থানীয়দের অভিযোগ রাতে সেখানে দুইজন নাইট গার্ড থাকার কথা থাকলেও বাস্তবে কেউই ছিলেন না।

পরে স্থানীয়রা ফোন দিয়ে তাদেরকে ডেকে আনেন। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় এলাকাবাসী জানান, রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ পরিত্যক্ত ভবনের নিচতলার একটি রুমে আগুনের ফুলকা দেখতে পান।

এগিয়ে যেয়ে দেখেন ওই রুমে থাকা বিভিন্ন কাগজপত্রে আগুন জলছে। প্রাথমিকভাবে তারা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। এরপর তারা নাইটগার্ড দুইজনকে খুজতে থাকেন।

কিন্তু কাউকেই সেখানে পাওয়া যায়নি। পরে তারা সেখানে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর তারা রুমটি তালাবদ্ধ করে দেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা ওই ভবনের জানালা ও দরজা ভাঙা।

যেকোনো সময় যে কেউ সেখানে প্রবেশ করতে পারেন। মাদকসেবীরা ওই ফাকা দিয়ে সেখানে মাদক সেবন করছিলেন। সেই আগুন থেকেই কক্ষটিতে আগুনের সূত্রপাত হতে পারে। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় সাব রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

    September 9, 2026

    নানা আয়োজনে যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদ্যাপন

    September 9, 2026

    যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.