Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
  • চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে দু’জনের কারাদণ্ড
  • চৌগাছায় সার ডিলারকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
  • জান্নাতুল ফেরদৌস মৌসুমীর বিয়ে ও পরকিয়ার প্রতারণা (পর্ব ১)
  • যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন
  • নানা আয়োজনে যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদ্যাপন
  • যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জান্নাতুল ফেরদৌস মৌসুমীর বিয়ে ও পরকিয়ার প্রতারণা (পর্ব ১)

প্রেম, বিয়ে ও পরকীয়ার বিষাক্ত জাল
banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :

প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি, তারপর বিয়ে। এরপর পরিবারের বাবা-মা ও বোনের বিভিন্ন সমস্যার কথা বলে স্বামীর কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া। স্বামীর ঘরে থেকে নিজের বিয়ের তথ্য গোপন করে পুনরায় অন্য বিত্তশালী পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করা। নিয়মিত বিভিন্ন স্থানে দেখা-সাক্ষাৎ, খাওয়াদাওয়া ও অর্থনৈতিক সুবিধা নেওয়া। এরপর আবারও বিয়ের প্রস্তুতি। আর এই বিয়ের আগে পূর্বের স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে যৌতুক মামলার ভয় দেখিয়ে কাবিনের টাকা হাতিয়ে নিয়ে তালাক দেওয়া—এমনই অভিযোগ উঠেছে যশোরের বকচর এলাকার নূর মোহাম্মদ গাজীর মেয়ে জান্নাতুল ফেরদৌস মৌসুমীর বিরুদ্ধে।

সরেজমিনে খোঁজ নিয়ে ১০ থেকে ১৫টি বিয়ের কথা শোনা গেলেও ইতোমধ্যে ছয়টি বিয়ের তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে, যশোরের বকচর এলাকার প্রবাসী নূর মোহাম্মদ গাজীর মেয়ে জান্নাতুল ফেরদৌস মৌসুমী দেখতে-শুনতে ভালো ও মিষ্টভাষী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিত্তবান ও সহজ-সরল পুরুষদের টার্গেট করতেন। প্রথমে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়াতেন।

বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরির সময় বিভিন্ন সময়ে শহর কিংবা শহরের বাইরে একাধিক বিনোদনকেন্দ্রে ভ্রমণ, একান্ত সময় কাটানো, উপহার ও নগদ অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।

সম্পর্কের বিশ্বস্ততা অর্জনের জন্য পরিবারের বাবা, মা ও বোনের সঙ্গে প্রেমিক বা বিশেষ বন্ধুর পরিচয় করিয়ে দেওয়াও ছিল একটি কৌশল বলে অভিযোগ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন মৌসুমীর বাবা প্রবাসী নূর মোহাম্মদ গাজী ও মা তাসলিমা খাতুন—এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, মায়ের অনুরোধে বাবার মাধ্যমে প্রেমিককে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হতো। আবার কখনো বিশেষ প্রয়োজনের কথা বলে বড় অঙ্কের আর্থিক সহায়তা চাওয়া হতো। সহজ-সরল প্রেমিক হবু শ্বশুর-শাশুড়ির কথায় আশ্বস্ত হয়ে প্রেমিকার হাতে বিপুল পরিমাণ অর্থ তুলে দিতেন বলে অভিযোগ।

মৌসুমীর প্রতিশ্রুতি অনুযায়ী পরবর্তীতে বিয়ের প্রস্তুতি চলত। প্রেমিকার আবদারে বড় অঙ্কের দেনমোহরে বিয়েও হতো। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই আবার নতুন পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা শুরু করতেন মৌসুমী।

এদিকে চলতে থাকত স্বামীর কাছ থেকে অর্থ নেওয়ার নানা কৌশল। স্ত্রীর পরিবারের বিভিন্ন সমস্যার কথা বলে ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে স্বামীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হতো বলে অভিযোগ। টাকা নিতে নিতে একপর্যায়ে স্বামীর আর্থিক সামর্থ্য কমে গেলে স্ত্রী বিভিন্ন অজুহাতে বাবার বাড়িতে চলে যেতেন। এরপর আর স্বামীর বাড়িতে ফিরে আসতে চাইতেন না বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলতেন স্ত্রী মৌসুমী। এসব অভিযোগের সাক্ষী হিসেবে তার মা তাসলিমা খাতুন, বোন, প্রবাসী বাবা এবং পরিবারের বিভিন্ন আত্মীয়-স্বজনকে হাজির করা হতো বলে অভিযোগ।

অভিযোগকারীদের দাবি, বিয়ের আগে ও পরে স্বামীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়ার বিষয়টি আড়াল করে উল্টো স্ত্রী মৌসুমীর বাবা বিদেশ থেকে বিভিন্ন সময়ে জামাইকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন—এমন অভিযোগ তোলা হতো।

মৌসুমীর অভিযোগ ছিল, টাকা না দিলে তার স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এমন নির্যাতন থেকে বাঁচতে তার বাবা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছেন, তার সবই স্বামীকে এনে দিয়েছেন বলেও তিনি দাবি করতেন। একপর্যায়ে তিনি স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করার হুমকি দিতেন বলে অভিযোগ। একই সঙ্গে কাবিনের টাকা পরিশোধ করলে তিনি নিজেই তালাক দেবেন বলেও চাপ সৃষ্টি করতেন বলে দাবি সংশ্লিষ্টদের।

এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে স্বামী কাবিনের টাকা দিয়ে তালাক নিতে বাধ্য হন বলে জানিয়েছেন মৌসুমীর ষষ্ঠ স্বামী।

সরেজমিনে অনুসন্ধানে মৌসুমীর পূর্বের পাঁচ স্বামী ও একাধিক প্রেমিকের বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তার প্রথম স্বামী নির্যাতনের অভিযোগে স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানা গেছে। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

তবে এসব অভিযোগের বিষয়ে জান্নাতুল ফেরদৌস মৌসুমী ও তার পরিবারের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহের চেষ্টা করছে বাংলার ভোর।

বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে….

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

    September 10, 2026

    চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে দু’জনের কারাদণ্ড

    September 10, 2026

    চৌগাছায় সার ডিলারকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.