Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন
  • নানা আয়োজনে যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদ্যাপন
  • যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ
  • গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : নার্গিস বেগম
  • চৌগাছায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা
  • শ্যামনগর পৌরসভা বাতিল দাবিতে মানববন্ধন
  • আশাশুনিতে হামলার শিকার সাবেক খেলোয়াড়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নানা আয়োজনে যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদ্যাপন

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়েছে। বুধবার দিনব্যাপি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব ফিজিওথেরাপি দিবসটির দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদিক্ষণ করে মেডিকেল সেন্টারে এসে শেষ হয়। এরপর পিটিআর বিভাগের সামনে কেক কাটা হয়।

কেক কাটার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে শুরু হয় “হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা” শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ফিজিওথেরাপি বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। চিকিৎসা শাস্ত্রে এবং মানবকল্যাণে এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমনকি হার্ট অ্যাটাক-পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রেও ফিজিওথেরাপির এক বিশেষ ভূমিকা রয়েছে।

ফিজিওথেরাপিস্ট হিসেবে সমাজে মানুষের সেবা করার এই মহান সুযোগটিকে অত্যন্ত সচেতনতা ও দক্ষতার সাথে কাজে লাগানো উচিত। তিনি আরও বলেন, বিশেষ করে যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগটি দেশের প্রথম বিভাগ হওয়ায়, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর একটি বড় দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীরা যদি নিজেদের দক্ষ ও মানসম্মত ফিজিওথেরাপিস্ট হিসেবে গড়ে তুলতে পারে, তবে দেশের চিকিৎসা ক্ষেত্রে যবিপ্রবি সর্বদা অগ্রণী ও নেতৃত্বদানকারী অবস্থানে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। সেবার এই মহান ব্রতকে লালন করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমেই এ বিভাগের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ২৫০ শয্যা বিশিষ্ঠ মেডিকেল হাসপাতালের নিউরোলজিস্ট ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান ও কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মুহাইমিন জিসান। বক্তারা নিউরোজিক্যাল ও কার্ডিও রেসপিরেটরি চিকিৎসায় ফিজিওথেরাপির বৈজ্ঞানিক গুরুত্বের ওপর বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম রেজা, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার ড. রাজীব হাসান, পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী এমরান হোসেন, প্রভাষক ডা. আহমাদুল্লাহ হিল গালিবসহ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, প্রক্টর ড. হামিদুর রহমান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডলসহ পিটিআর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

    September 9, 2026

    যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন

    September 9, 2026

    যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.