Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় হাজারেরও বেশি রোগীদের ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং সেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জারা উন্নয়ন সংস্থা। বেসরকারি জিডিএল হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক ল্যাবের সহযোগিতায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা তরফদারপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, সমন্বয়কারী রাশেদুল ইসলাম, উপজেলা সংগঠক আবু দাউদ সুমন প্রমুখ। জারা উন্নয়ন সংস্থা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তায় দেন, বাংলাদেশ বিমান বাহিনী যশোরের সিভিল মেডিকেল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যশোরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে চৌগাছা ফুটবল একাডেমি বনাম সদরের পলাশ ফুটবল একাডেমি মুখোমুখি হয়। ম্যাচে পলাশ ফুটবল একাডেমি ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন। ম্যাচ শেষে খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে নিয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান য় অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘কর্ম সংস্থান অথবা বেকার ভাতা’র লড়াই শানিত কর, ন্যায় ও সমতার সমাজ গড় স্লোগানকে সামনে রেখে যশোর শহরের টাউন হলস্থ আলমগীর সিদ্দিকী মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিপ্লবী যুব মৈত্রীর জেলা সম্মেলন। শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এ এস এম কামাল উদ্দিন। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পুনরায় আলমগীর সিদ্দিকী হলে এসে উদ্বোধনী সভা শুরু হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ভারতের দালালী করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। তিনি বলেন, ভারতের প্রশ্নে কোন ছাড় নেই। যারা বা যে দল ভারতের দালালী করবে, তাদের প্রতিহত করতে হবে। শনিবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’- শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন প্রাচ্যসংঘ যশোর। সংগঠনটির সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তীর্যক যশোরের নাটক ‘গৈ গেরামের পালা’ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাটকটি মঞ্চস্থ হয়। ‘গৈ গেরামের পালা’ নাটকে আবহমান গ্রামবাংলার জীবনযাত্রা, যাপিত জীবনের নানা বাস্তবতা, অনাচার ও চাপিয়ে দেয়া কুসংস্কারের চিত্র তুলে ধরা হয়। সুলতান মুহম্মদ রাজ্জাকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা আলমগীর হোসেন বাবু।

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৃহত্তর যশোর কল্যাণ সমিতি, ঢাকা ও বৃহত্তর যশোর ব্যবসায়ী সমিতি, ঢাকা নামে দুটি সেবা ও ব্যবসায়িক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পরিবাগে অবস্থিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় এ দুটি সংগঠন আত্মপ্রকাশ করে। সভায় সর্বসম্মতিক্রমে লেখক, গবেষক, সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সিজারকে সভাপতি এবং ব্যবসায়ী সবুর মিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত সংগঠন দুটির মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি প্রকৌশলী নাজিমউদ্দীন, আব্দুল মালেক, নাজমুল আলম টিটো, একেএম শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক-১ রহিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক-২ ইমরান হোসেন,…

Read More

কাজী নূর যশোরের বাজারে হঠাৎ সরবরাহ কমায় কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সরবরাহ কমা এবং দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা দায়ি করছেন ঢাকার পাইকারদের। তাদের অভিযোগ সদর উপজেলার সাতমাইল বাজার, মণিরামপুর বাজার, বাঘারপাড়া থানার বন্দবিলা ইউনিয়নের ভাটার আমতলা বাজার ও পুলেরহাট বাজার থেকে সর্বোচ্চ দাম দিয়ে ঢাকার পার্টিরা মাল কিনে নিয়ে যাচ্ছেন। আর এ সুযোগে স্থানীয় বাজারে সরবরাহ কমায় কিছু সবজির দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। সবজির সাথে বৃদ্ধি পেয়েছে আলু ও কাঁচা মরিচের দাম। এদিকে ভোক্তারা বলছেন, ঠুনকো কারণ দেখিয়ে সবজির দাম বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী আহসান…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের আব্দুল জব্বারের ছোট ছেলে আব্দুল্লাহ ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ হয়েছিল। ১৪ নভেম্বর শুক্রবার তার প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি দেন উপজেলা প্রশাসক ও বেনাপোল পৌরসভা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনাপোল পৌরসভা নিয়াজ মাখদুম, শহিদ আব্দুল্লাহ পিতা আব্দুল জব্বার, বেনাপোল পৌরসভার প্রধান সহকারী আব্দুল্লাহ আল মাসুম রনি, মফিজুর রহমান, মশিউর রহমান প্রমুখ। শহিদ আব্দুল্লাহ পিতা আব্দুল জব্বার বলেন, আজ আমার সম্মান, টাকা পয়সা সবই আছে, শুধু আমার সন্তান কাছে নেই।

Read More

রাজগঞ্জ সংবাদদাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি বিষয়ে মহিলাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঝাঁপা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশ করা হয়েছে। ঝাঁপা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকেলে ৬নম্বর ওয়ার্ডের হানুয়ার প্রাইমারি মাঠে বিএনপির প্রবীণ নেতা অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বিএনপি নেতা মাস্টার আশরাফুজ্জামানের পরিচালনায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সদস্যও ঝাঁপা ইউনিয়ন। বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির। উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,…

Read More

সাড়াতলা সংবাদদাতা শার্শা ১ আসনের বিএনপি ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় বিএনপি দপ্তর সম্পাদক ও শার্শার এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, মানুষের বিএনপির প্রতি যে আস্থা ও ভালবাসা তাতে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কিন্তু কোন বিএনপি নেতা কর্মীর ক্ষমতা থাকবে না। অবৈধভাবে কারোর গায়ে হাত দেয়া, কোন চাঁদাবাজি ও কোন দখল করা চলবে না। তিনি বলেন, ২০০১ সালে আমার দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তখন আমি শার্শার সংসদ সদস্য ছিলাম না। দল মনোনীত প্রার্থী সংসদ সদস্য ছিলেন। তারপরেও আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সহযোগিতায় এই শার্শায় বিভিন্ন শিক্ষা…

Read More