মহেশপুর সংবাদদাতা :
ঝিনাইদহের মহেশপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাতপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
সাতপোতা গ্রামের বাসিন্দা আটক হাবিবের বিরুদ্ধে মাগুরায় সাজা জিআর এসসি নং-১৫৩/১৩ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মহেশপুর থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেন ও ভৈরবা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে সাতপোতা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার একপর্যায়ে হাবিবুরের নিজ বাড়িতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
