সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া উপজেলায় দিনব্যাপি বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১ হাজার শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, এই কলারোয়াতে একটি মিনি স্টেডিয়াম শিল্পকলা একাডেমী, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কয়েকটি গ্রন্থগার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি অধ্যক্ষ রইস উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, জামায়াতের আমির কামরুজ্জামান, বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামরুল ইসলাম, কলারোয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, বাটরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
