চৌগাছা সংবাদদাতা :
কোনো পূর্ব ঘোষণা নয় বরং আকস্মিকভাবেই বিদ্যালয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বৃহস্পতিবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলার দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে গিয়ে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান ও শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ইউএনও। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ গড়তে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে না থাকার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন পিআইও সামছুন্নাহার, পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী এবং বাংলার ভোরের চৌগাছা সংবাদদাতা আব্দুল কাদের, সিনিয়র শিক্ষক সেলিম উদ্দীন, রামকুমার মৌলিক, নিশীকান্ত মন্ডল, সনজিত চক্রবর্তী, মনোয়ারা খাতুন, রেহেনা পারভিন, ফিরোজা পারভীন সহ শিক্ষক ও সংশ্লিষ্টরা।
পরে তিনি পাশাপোল ইউনিয়ন পরিষদ কার্যালয়, তথ্যসেবা অফিস, বাড়ীয়ালী পাঠাগার ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখার সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং সাধারণ মানুষ যাতে সরকারি সেবা সহজে ও যথাযথভাবে পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
