Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ
  • গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : নার্গিস বেগম
  • চৌগাছায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা
  • শ্যামনগর পৌরসভা বাতিল দাবিতে মানববন্ধন
  • আশাশুনিতে হামলার শিকার সাবেক খেলোয়াড়
  • খুলনার ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য রিয়াদ ডুমুরিয়ায় আটক
  • কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তার অভিযান
  • জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আপাতত সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি। এখন এই গণতান্ত্রিক ধারাকে দীর্ঘায়িত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে প্রয়োজনীয় জনশক্তি তৈরি ও কাজ করতে হবে। নিজের দায়িত্ববোধ থেকে সমাজের প্রয়োজনীয়তা অনুভব করে সবাইকে কাজ করতে হবে।

বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বুঝে তা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছি। কেন স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি এবং কী প্রতিষ্ঠার জন্য করেছি-সেটি সাধারণ মানুষকে জানাতে হবে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের পথচলা সহজ করার জন্য যে জনশক্তি ও সাংগঠনিক কার্যক্রম প্রয়োজন, তা গড়ে তুলতে হবে। সমাজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মানুষের পাশে দাঁড়াতে হবে।

বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক ও জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অধ্যাপক নার্গিস বেগম। একই সঙ্গে তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

নার্গিস বেগম বলেন, নারীর ক্ষমতায়ন এবং রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই জাতীয় উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত না করে একটি জাতি উন্নত হতে পারে না।

তিনি আরও বলেন, নারীদের উন্নয়নে পিছিয়ে রেখে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। সে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে রাষ্ট্র ও সমাজ গঠনের কাজে সম্পৃক্ত করেছিলেন। দেশের মূল স্রোতের বাইরে থাকা নারীদের উন্নয়ন ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি।

পরবর্তীতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ধারা অব্যাহত রেখে নারীর রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ আরও বিস্তৃত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি হাসিনা ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি অ্যাড. মো. ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. আনিসুর রহমান মুকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু প্রমুখ।

পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি রের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মণিহার এলাকায় গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

    September 9, 2026

    চৌগাছায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

    September 9, 2026

    শ্যামনগর পৌরসভা বাতিল দাবিতে মানববন্ধন

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.