বাংলার খেলা প্রতিবেদক প্রয়াত রাজনীতিবিদ তরিকুল ইসলামের স্মৃতিতে আয়োজিত ‘তরিকুল ইসলাম স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’র জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি টুর্নামেন্টের জার্সি উন্মোচন করে এর আনুষ্ঠানিক সূচনা করেন। বক্তারা টুর্নামেন্টের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসার ঘটবে এবং তরুণ সমাজ খেলাধুলায় উৎসাহিত হবে। এটি শুধু খেলা নয়, এটি প্রয়াত নেতা তরিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রয়াস। টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে যশোর সদর উপজেলা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম তিতাস উদ্দিন। সে কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক এবং ঢাকা উত্তর মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তিতাস উদ্দিন ওই গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস তার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এই সংবাদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় বস্তিবাসীর দ্রুত পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের বস্তি এলাকা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতর থেকে আগুন দেখতে পান স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায়, বাসের ভেতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। সঙ্গে সাথে সাথে পাশের উপশহর বস্তির বাসিন্দারা ছুটে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের এই দ্রুত পদক্ষেপের কারণেই আগুন বস্তির দিকে ছড়িয়ে পড়তে পারেনি এবং একটি…
শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় উত্তরণ এ্যাক্সেস প্রকল্পের আয়োজনে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় শরণখোলা উপজেলার ধানসাগর, খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের এলএসপি এবং এসপি এনজিও ও সরকারি প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবাল বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন জুয়েল। কর্মশালায় প্রধান অতিথি বলেন, স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল অনুশীলনের গুরুত্ব, জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা করেন। শরণখোলা উপজেলা এগ্রিকালচার কর্মকর্তা আবুল হাসনাত, সিডিও রুহুল আমিন ও কমল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় সাংবাদিকসহ উত্তরণ এ্যাক্সেস…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমই সভাপতি মাহমুদ হাসান খান বাবু। মুক্তিযোদ্ধারা বিরল সম্মান ও সৌভাগ্যের অধিকারী। বাংলাদেশের একজন নাগরিক যদি চাই, আর যদি ভাগ্য সহায় হয় তাহলে তিনি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ অথবা জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন, সংসদ সদস্য হতে পরবেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন। কিন্তু চাইলেই মুক্তিযোদ্ধা হতে পারবেন না। জীবননগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু। বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন,…
পাইকগাছা সংবাদদাতা দেশব্যাপি আ.লীগের লকডাউনের বিরুদ্ধে পাইকগাছায় ছাত্র জনতা ও বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বর থেকে পৃথক বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হয়। পরে জিরো পয়েন্টে শামসুর রহমান ফাউণ্ডেশনের উপজেলা শাখার সভাপতি ও ছাত্রশিবির নেতা তামিম রায়হানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল মামুন, উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী জিএম মেজবা আহমেদ, এনসিপি নেতা শাকিল সম্রাট, ছাত্র সংসদ নেতা গাজী তানভীর আহমেদ, ছাত্রদল নেতা নাহিদ ইসলাম, বাঈজীদ হোসেন, রাকিব হাসান, শামীম হোসেন, এনামুল হাসান, সিজানুর হক, হাবিবুল্লাহ, ইমামুল, মুসা, ইমরান প্রমুখ। অপরদিেেক সকালে লকডাউনের প্রতিবাদে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য…
আশাশুনি সংবাদদাতা আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল ১ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় সোদকনা পালির মাথায় এ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি ওসমান গনির সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন সহ সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস…
মাগুরা সংবাদদাতা মাগুরায় নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে স্টেডিয়াম পাড়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পুঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী মাগুরা জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, আইডিইবির জেলা শাখা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক রূপক আইচ ও শাহীন আলম তুহিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব…
কাজী নূর নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নবীন চিকিৎসকদের সমর্থন ও সহযোগিতা চেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা এমন একটি স্বাস্থ্য খাত গড়তে চাই, যে স্বাস্থ্য খাত নিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি অনুভব করবে, যে স্বাস্থ্য খাত নিয়ে আপনি গর্ব করবেন এবং যে স্বাস্থ্য খাতের মাধ্যমে এ দেশের মানুষকে আর বাইরে যেতে হবে না। আমরা স্বাস্থ্য খাতের সকল ত্রুটি বিচ্যুতি বা জটিলতা আছে তা শুধরে ইতিবাচক একটি পরিবেশ তৈরিতে সক্ষম হবো। তবে সেই পরিবেশটি আনতে হলে আপনাকে আগামী জাতীয় সংসদ…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন অভয়নগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম। এজাহার সূত্রে জানা যায়, ১২ অক্টোবর (বুধবার) অভিযান চালিয়ে গভীররাতে নাশকতা মামলায় শংকরপাশা গ্রামের মোকবুল হোসেনর ছেলে মোঃ সাইফার রহমান, গোবিন্দপুর গ্রামের মৃত হরিচাঁদ মল্লিকের ছেলে বিকাশ চন্দ্র মল্লিক, সুন্দলী গ্রামের মৃত দেবকণ্ঠ বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস, রামসরা গ্রামের বিধান চন্দ্র মল্লিকের ছেলে সৌরভ মল্লিককে আটক করে পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত বুনরামনগর গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী, পাইকপাড়া গ্রামের আঃ রহমান শিকদারের ছেলে রওশন আলী শিকদার ও চুরির মামলায়…