Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জামায়াত থেকে বিএনপিতে যোগদাকারীদের ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ভারত থেকে ট্রাভেল পারমিট দেশে ফিরলেন নড়াইলের দুই তরুণী
  • যশোর শামস্-উল-হুদা স্টেডিয়াম উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ এসেছে
  • হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চৌগাছা কাঁচাবাজার দোকানপাট উচ্ছেদের অভিযোগ
  • রামপালে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সভা
  • মাদক নিয়ে দ্বন্দ্বে কপিলমুনিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
  • শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জামায়াত থেকে বিএনপিতে যোগদাকারীদের ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের

banglarbhoreBy banglarbhoreSeptember 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করা ৫৫ জন নেতাকর্মী সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা করেছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নবাগত নেতাকর্মীদের নিজে হাতে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এবং নেতা কর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানানো হলো। আশা করি দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সততা ও নীতির সঙ্গে শ্রমিক দলের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। আমি যতটুকু জানি আপনারা সকলে ইজিবাইক চালান দিনরাত অত্যন্ত পরিশ্রম করেন আমি এই পরিশ্রমী মানুষের পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সক্রিয় সদস্যদের মধ্যে ছিলেন হাবিবুর রহমান, হারুনুর রশিদ, আবু তাহের, আশরাফ হোসেন আশাসহ প্রায় ৫৫ কর্মী সমর্থক।

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বিএনপি সমর্থিত শ্রমিক দলে যোগদানকারী ৫৫ জন নেতাকর্মী হলেন, আব্দুল মালেক, কাসেম, রফিকুল, লতিফ, জহুরুল, আশরাফুল, তরিকুল, সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, ছমেদ, কালাম, আজহার, মানিক, লিটন, শফিকুল, জাহাঙ্গীর, মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, সহিদুল, শেখ লিটন, আকিজ, আসাদুল ইসলাম, মো. ইসমাইল, মো. রবিউল, মহসিন, মহিদুল, অজিয়ার, তারিক, সিরাজ, বজলু, আব্দুল, ফারুক, আলী, রাজ্জাক, জামাল, শেখ পল্টু, আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন, শেখ রিয়াজ, আতিয়ার, লিটন, শেখ জাবিয়ার, শফিকুল, মহসিন, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

    September 8, 2026

    ভারত থেকে ট্রাভেল পারমিট দেশে ফিরলেন নড়াইলের দুই তরুণী

    September 8, 2026

    যশোর শামস্-উল-হুদা স্টেডিয়াম উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ এসেছে

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.