বাংলার ভোর প্রতিবেদক যশোরে ত্রয়োদশ নির্বাচন নিয়ে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় মাঠে এই সংলাপের আয়োজন করে দেশের ২৪ ঘন্টার বেসরকারি সংবাদ ভিত্তিক টেলিভিশন ‘স্টার নিউজ’। এতে উপস্থাপক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রশ্ন ও ভাবনার উত্তর দেন যশোর-৩ আসনের বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদরের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শোয়াইব হোসাইন, যশোর-৪ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ও এনসিপি যশোরের প্রধান সমন্বয়ককারী মো. নূরুজ্জামান। সংলাপে বিগত সরকারের আমলের অনিয়ম দুর্নীতি, অপরিকল্পিত উন্নয়ন, সমস্যা এবং…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক নবনির্বাচিত নগর স্বেচ্ছাসেবক দলের ৯ টি ওয়ার্ডের নবগঠিত কমটির সদস্যরা বুধবার কারবালা কবরস্থানে দক্ষিণ বাংলার গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম শেখ, শামীম আকতার, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাসার সুজনসহ জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বাংলার ভোর প্রতিবেদক ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির আগে যশোরে ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, গত তিনদিনে আটক এসব নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন ও বিভিন্ন নাশকতা কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনা নিয়েছিলেন। আটকদের নাশকতা ও পূর্বের বিভিন্ন মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানানো হয়েছে। এদিকে, লকডাউন কর্মসূচিতে ঘিরে যশোরে তৎপর রয়েছে যশোরের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মীরাও। মোড়ে মোড়ে অবস্থানের সঙ্গে ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সকল কর্মসূচি প্রতিহতের। আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায়ের দিন নির্ধারণের সম্ভব্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে আল আমিন (৩৫) নামে এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আল আমিন বাগেরহাট জেলার রামপাল কুমড়াখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে সে খুলনার খালিশপুর বাস্তহারা এলাকায় বসবাস করে। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বাথরুমের ফিটিংস চুরির সময় আল আমিন নামে এক চোরকে হাতেনাতে ধরা হয়। পরে তার দেহ তল্লাশি করে চুরির মালামাল পাওয়া যায়। এ সময় পরিষদে উপস্থিত জনগণ চোরকে গণধোলাই দিতে শুরু করলে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। এ…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদীপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ি। মঙ্গলবার গভীর রাতে মালোপাড়ার সুজন কুমারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সুজন কুমারের ছোট শিশু গ্যাস লাইট নিয়ে খেলছিল। অসাবধানতাবশত লাইট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরের ভেতরে থাকা দুটি মোটরসাইকেলের পেট্রোল থেকে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। প্রতিবেশী সুজয় কুমার বলেন, হঠাৎ আগুনের শিখা দেখা দিলে সবাই চিৎকার শুরু করে। এরপর আমরা আশপাশের লোকজন মিলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু কিছুই বাঁচানো সম্ভব হয়নি। এসময় বাড়িতে থাকা লোকজন প্রাণে রক্ষা পেলেও…
ইব্রাহিম ঈশান যশোরের উপশহর এলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। বুধবার এলাকাবাসীর পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সকল প্রকার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপশহরের পার্কের পাশ দিয়ে যাওয়া টিএণ্ডটি অফিস মোড় থেকে সারথী মিল পর্যন্ত হাউজিং এস্টেটের এই রাস্তাটির দৈর্ঘ্য ১ দশমিক ৫ কিলোমিটার এবং প্রস্থ ৬ দশমিক ১ মিটার। এলাকাবাসীর ভাষ্যমতে, ১৯৮০-এর দশকে রাস্তাটিতে একবার মাত্র পিচের ঢালাই করা হয়েছিল। এরপর আজ দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ রাস্তাটিতে কোনো প্রকার মেরামত বা কার্পেটিং করা হয়নি। ফলে রাস্তাটি এখন চলাচলের সম্পূর্ণ…
মনিরামপুর সংবাদদাতা মাটির রোগ দমন করে উর্বর শক্তি বৃদ্ধি করে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুধবার যশোরের মণিরামপুরে মাঠ দিবস পালিত হয়। পৌরশহরের হাকোবা স্কুল মাঠে আয়োজিত মাঠ দিবসে আলোচনা সভা ও উপকারভোগী কৃষকের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হাকোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপসহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান। মাসুদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেরোমন ইণ্ডাস্ট্রিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার (যশোর-সাতক্ষীরা) শামিমা নাসরিন, আব্দুর রহিম, পরিবেশক তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২০ জন উপকারভোগী কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরে কর্মকর্তারা প্রদর্শনী ধানক্ষেত পরিদর্শন করে ফলনে সন্তোষ প্রকাশ করেন।
পাইকগাছা সংবাদদাতা খুলনা-৬ আসনে (পাইকগাছা-কয়রা) বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা। বুধবার বিকেলে পাইকগাছা পৌরসভার সরল বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নত দেশ গড়তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান। এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লসহ আজহারুল ইসলাম, মনিরুল ইসলাম মন্টু,…
মণিরামপুর সংবাদদাতা আওয়ামী লীগের লকডাউন আহ্বানের প্রতিবাদে বুধবার যশোরের মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জজামান মিন্টু, আব্দুল হাই, মফিজুর রহমান, খান আকতার হোসেন, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী ভূট্টো, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কোতোয়ালি থানার আরবপুর ইউনিয়নের সুজলপুর তেঁতুলতলা এলাকায় মঙ্গলবার গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলতলা মোড় এলাকার বাসিন্দা মো. রফিক, শরিফুল ইসলাম ও নজরুল ইসলামের বাড়ির আশপাশে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বাড়ির লোকজন বাইরে এসে দেখেন ঘরের জানালা, গেট ও সানসেটের পাশে বিস্ফোরণের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলছেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পূর্ব রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীরা পূর্বে আওয়ামী লীগ সমর্থক ছিলেন। সম্ভবত প্রতিপক্ষ রাজনৈতিক দলের সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।…