Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ
  • আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা
  • পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর
  • যশোরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে একাধিক ছাত্রকে বলাৎকার : মাদ্রাসা প্রধান আটক
  • লোহাগড়ায় আধিপত্য বিস্তারে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ১০
  • যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর

banglarbhoreBy banglarbhoreSeptember 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

পরিবারের সম্পদ আত্মসাৎ, জমি দখল, মিথ্যা মামলা ও পিতাকে মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন চৌগাছা পৌর বিএনপির নির্বাহী সদস্য ও ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু।

মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগকে ‘শতভাগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

লেন্টু বলেন, তিনি তার পিতার কোনো জমি ভোগদখল করেননি। বরং ৫ শতাংশ জমির ওপর নির্মিত দুইতলা বাড়ি তার পিতা তাকে ও দুই বোনকে বঞ্চিত করে ছোট ভাই শফিকুল ইসলামের নামে লিখে দিয়েছেন। পরিবারের অর্থ-সম্পদ আত্মসাতের অভিযোগও তিনি অস্বীকার করেন।

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে পরিবারের সদস্যদের পক্ষ থেকে একের পর এক মামলা করা হয়েছে। বর্তমানে এ ধরনের মামলার সংখ্যা ১২টি। তার পিতা প্রায় ১৫ কোটি টাকার অর্থ-সম্পদ ফেরত পাওয়ার দাবি করে যশোরের পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন বলেও উল্লেখ করেন তিনি। লেন্টুর ভাষ্য, ওই সম্পদের দাবির সত্যতা প্রমাণিত হলে তিনি তা ফেরত দিতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে লেন্টু আরও দাবি করেন, ২০২৫ সালের ৫ জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকজন তাকে মারধর ও দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে দেন। এ ঘটনায় দায়ের করা মামলা বর্তমানে চলমান রয়েছে।

সার ব্যবসা নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রশাসন বিভিন্ন সময়ে যে সার আটক করেছে, সেগুলো তার নয়; খাইরুল ইসলামের। এর পক্ষে প্রশাসন ও কৃষি অফিসে প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে সার নিয়ে যে অভিযোগ করা হয়েছে, সেটিও মিথ্যা বলে দাবি করেন।

চৌগাছা মডেল মসজিদ নির্মাণে উচ্চ আদালতে রিট করার বিষয়ে লেন্টু বলেন, মসজিদ নির্মাণ বন্ধ করার উদ্দেশ্যে তিনি মামলা করেননি। ৬৮১ নম্বর দাগের পরিবর্তে একই মালিকানাধীন ৬৫৩ নম্বর দাগে মসজিদ নির্মাণের দাবিতে উচ্চ আদালতে মামলা করা হয়েছে। এ বিষয়ে তিন মাসের স্ট্যাটাসকো জারি হয়েছে এবং আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত দোকানদার রিট করেছেন বলে তিনি জানান।

লেন্টু বলেন, হাট ইজারা, সার ব্যবসা ও পরিবারের সম্পদ নিয়ে তার বিরুদ্ধে সোমবার প্রকাশিত সংবাদে যেসব বক্তব্য এসেছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে পরিবারের মিথ্যা মামলা প্রত্যাহার, অর্থ-সম্পদ ফেরত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন লেন্টু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামাতো ভাই টিপু সুলতান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জীবননগরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ

    September 8, 2026

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা

    September 8, 2026

    যশোরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.