বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মঙ্গলবার যশোর কালেক্টরেট সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
আলোচনা সভায় বক্তারা বলেন আমরা শিক্ষিত হয়েও শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি না। জ্ঞান অর্জন করলেও নৈতিকতার উন্নয়ন করছি না। আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতার উন্নয়ন ঘটিয়ে দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। তবেই দেশ উন্নতির শেখরে পৌঁছে যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, কারিগরি ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ রাজিব ইরফাত মাহমুদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাবিনা শাহিন শোভা প্রমুখ।
পরিচালনা করেন প্রফেসর জিল্লুল বারী। শেষে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
