Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ
  • আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা
  • পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর
  • যশোরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে একাধিক ছাত্রকে বলাৎকার : মাদ্রাসা প্রধান আটক
  • লোহাগড়ায় আধিপত্য বিস্তারে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ১০
  • যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে একাধিক ছাত্রকে বলাৎকার : মাদ্রাসা প্রধান আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তিন মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসা প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের বাসিন্দা। এবং কোটচাঁদপুর পৌরসভার দুধসরা এলাকায় অবস্থিত দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক।

অভিযোগকারী তিন ছাত্র ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিনে মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে  মাদ্রাসা প্রধান আবুল বাশারের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায় গেলে ওই  শিক্ষার্থী তার কাছে বিষয়টি জানায়। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এ ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার পর মাদ্রাসায় গিয়ে ওই হুজরের ওপর চড়াও হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে আটক করেন। রাতে ভুক্তভোগী এক ছাত্রের বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে কোটচাঁদপুর থানায় মামলা করেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমার সন্তানের সাথে এমন ঘটনা ঘটেছে, যা কোনো অভিভাবকের পক্ষে মেনে নেয়া সম্ভব না। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে তাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে এসেছি। আমরা প্রধান হুুজর আবুল বাশারের বিচার চাই।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কয়েক দিনে মাদ্রাসার তিন ছাত্রকে প্রধান হুজুর ধর্ষণ করেছে বলে জানা গেছে। এক ছাত্রের দাদার কাছে বিষয়টি জানালে পরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় এসে ওই হুজুরের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।

ওসি আরও বলেন, আবুল বাশারের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় শিশু নির্যাতন ও ধর্ষণ মামলা করেছেন। আবুল বাশারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জীবননগরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ

    September 8, 2026

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা

    September 8, 2026

    পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.