বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় যশোর সদরের ইছালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অনিতা মল্লিক ও ইছালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন ইছালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।
সমাবেশে বক্তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড, বাল্যবিয়ে রোধ, মাদকের অপব্যবহার, নৈতিকতা ও মূল্যবোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে বক্তব্য প্রদান করেন।
সমাবেশে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
