কপিলমুনি সংবাদদাতা :
পাইকগাছায় পূর্বশত্রুতার জেরে দু’ পক্ষের সংঘর্ষে ৩ ভাইসহ দু’পক্ষের ৫ ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনির রেজাকপুরে এ মারপিটের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে নাকে ও মাথায় মারাত্মক জখমি শেখ বাবুল (৩৩) ও শেখ লাভলুকে খুমেক হাসপাতালে রিফার্ড করা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ হাফিজুল গাজী জানান, এ ঘটনায় আহত আমার দু’ ছেলে তপু (২১) ও লিপু গাজী (১৫) কে হাসপাতাল কর্তৃপক্ষ একই হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারনা, মাদক সংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় এ মারপিটের ঘটনা ঘটেছে। দু’পক্ষই একে অপরের দোষারোপ করেছেন।
রেজাকপুরের শেখ বাবুল জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্দেহ বশত স্থানীয় দিপু তাকে মারপিট করে। রাতের ওই ঘটনার জেরে মঙ্গলবার সকালে লাভলু-ডাবলুর পরিবারের সদস্যরা হাফিজুল গাজীর বাড়ির সামনে অবস্থান নেয়।
শেখ লাভলু দাবি করেন রাতে বড় ভাইকে মারপিট সম্পর্কে জানতে হাফিজুলের বাড়ির সামনে গেলে তার ছেলে দিপু, তপু ও লিপুরা দা-কাঁচি দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে বড় ভাই বাবলুসহ আমি ও ছোট ভাই ডাবলু আহত হই। পরে প্রতিবেশিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ঘটনার পরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহতদের চিকিৎসার খোজ-খবর নিয়ে হাফিজুল গাজী জানান, সোমবার রাতে বাড়ী পিছনে বাবলু ও আমার ছেলে দিপু (আঠা) মাদক নিচ্ছিল। টের পেয়ে দিপুকে শাসন করি। তবে তিনি স্বীকার করেন এক পর্যায়ে সেঝ ছেলে তপু বাবলুকে মারপিট করে।
তিনি দাবি করেন এর জের ধরে মঙ্গলবার সকালে হঠাৎ লাভলু-ডাবলু’রা আমার বাড়ি ঘেরাও করলে উভয়ের মধ্যে মারপিট হয়।
