Author: banglarbhore

তালা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে আফিয়া খাতুন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিয়া খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে। স্থানীয় বাসিন্দা ইসরাফিল জানান খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায় ছোট্ট আফিয়া। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Read More

মাগুরা সংবাদদাতা বিদায়ী জেলা প্রশাসক অহিদুল ইসমামের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে। বুধবার বিকেল ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সহ সম্পাদক মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ অমিত মিত্র, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, সাংবাদিক লিটন ঘোষ, মোহাম্মদ সাইফুল্লাহ, শরীফ তেহেরান টুটুল, সাজ্জাদ হোসেন, নাঈমুর রহমান, শরীফ আনারুল ইসলাম রবিন, শিউলি আফরোজ প্রমুখ। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর মৌমাছি স্কুলের প্রাথমিক শাখার শিক্ষার্থীদের ৩ দিনব্যাপি আমার টিফিন আমি বানাই শিশুদের সৃজনশীল কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের খড়কী বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক শাখায় গত ৯ থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপি ‘আমার টিফিন আমি বানাই’ শীর্ষক এক কর্মশালা। শিশুদের আত্মনির্ভর করে তোলা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও আধুনিক জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তব দক্ষতা অর্জনের লক্ষ্যেই আয়োজনটি করে মৌমাছি স্কুল কর্তৃপক্ষ। কর্মশালায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়। রান্নার জন্য অভিজ্ঞ ইয়াসমিন সুলতানা শিশুদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। তিনি শিশুদের টিফিন তৈরির সহজ ও স্বাস্থ্যকর উপায় শেখান। তার তত্ত্বাবধানে শিশুরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অযৌক্তিক কর বৃদ্ধি, সেবাখাতে অনিয়ম ও পৌরসভার অব্যবস্থাপনার বিরুদ্ধে নাগরিকদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে। ‘যশোর পৌর নাগরিক কমিটি’র উদ্যোগে মঙ্গলবার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের নেতারা পৌরবাসীর হাতে হাতে লিফলেট তুলে ধরে নাগরিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান। লিফলেটে বৈষম্যমূলক কর বাতিল, দুর্নীতির তদন্ত, পানি কর প্রত্যাহার, ময়লা অপসারণে অতিরিক্ত ফি বন্ধ, এনওসি ফি সর্বোচ্চ ৫০০ টাকায় সীমাবদ্ধ এবং নতুন সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, পাড়া-মহল্লায় সংগঠিত হয়ে পৌরসভার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের গুরুত্বারোপ করেন তারা। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মারধর করে ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদর উপজেলার বাদিয়াটোলা গ্রামের মিলন হোসেনের মেয়ে ফারজানা আক্তার মুন্নি বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পিবিআইকে। আসামিরা হলেন, যশোরের আব্দুলপুর গ্রামের নূর আলম, তার বাবা মোকলেচুর রহমান ও মা রেবেকা বেগম। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ২৭ এপ্রিল পারিবারিকভাবে ফারজানা আক্তারের বিয়ে হয় নূর আলমের সঙ্গে। বিয়ের সময় প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল দেয়া হয় কনের পরিবারের পক্ষ থেকে। বিয়ের কয়েক মাস পর নূর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এয়োদশ সংসদ নির্বাচনে যশোরের ৬টি সংসদীয় আসনের পাঁচটিতে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। একটি আসন ফাঁকা রাখা হয়েছে। একক প্রার্থী মনোনীত হওয়ায় বিএনপির তৃণমূলে ঐক্যের সুর বইছে। চাঙা হয়েছে রাজনীতির মাঠ। দলীয় প্রার্থীর পাশাপাশি প্রাথমিক মনোনয়ন বঞ্চিত নেতারাও মাঠে রয়েছেন। চূড়ান্ত মনোনয়নের আশায় ভোটের মাঠে সরব থাকছেন তারা। ধানের শীষের পক্ষে কাজ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। সভা, সমাবেশ ও মিছিলে সবাই ঐক্যের বার্তা দিচ্ছেন। ফাঁকা আসন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ আসন জোটের শরীক পাবেন নাকি শেষ মুহূর্তে দলের চমক প্রার্থীই পাবেন মনোনয়ন, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা যায়, যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় যশোর পৌর সদরের ৩৭ টি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর নগর যুবদলের আয়োজনে মঙ্গলবার বাদ জোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে কুরআন শিক্ষার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। মোল্লাপাড়া মাদ্রাসাতুল আরাবিয়া, সেগুনবাগান ইসলামিয়া মাযহারুল উলুম মাদ্রাসা, লিচুতলা ইসলামিয়া কওমীয়া দারুল উলুম, সিটি কলেজ পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা, বারান্দী পাড়া মাঠপাড়া দারুল কুরআন হাফেজীয়া নুরানী মাদ্রাসা, পশ্চিম বারান্দীপাড়া বায়তুল আল মামুন মসজিদ মাদ্রাসা, আ. রাজ্জাক মাদ্রাসা, জামিয়া হাফিজিয়া মাদ্রাসা, খুলনা স্ট্যান্ড মাদ্রাসা, জেলরোড অন্ধ হাফেজিয়া…

Read More

মণিরামপুর সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন টিপু মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে মাদক ও সন্ত্রাস মুক্ত করে মনিরামপুরকে নিরাপদ হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া, ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, পৌরশহরের প্রধান সড়ক সম্প্রসারণ করা, স্কুল কলেজ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করে মনিরামপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাসহ একঝাঁক প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।…

Read More

চুড়ামনকাটি সংবাদদাতা কেবলমাত্র বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে। তাই তো আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করাতে হবে। আমি যশোর সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দৌলতদিহি মাঠপাড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি কৃষক পরিবারের জন্য কৃষি কার্ড করা হবে। এছাড়াও দেশের অবহেলিত জনগোষ্ঠীর জন্য সকল সুযোগ সুবিধা দেয়া হবে। উঠান বৈঠকে তিনি ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে…

Read More

বেনাপোল সংবাদদাতা ভারতে পাচারের শিকার শান্তনা বেগম (৪৫) বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। শান্তনা দীর্ঘ ১১ বছর নিখোঁজ ছিল। মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। এ সময় দুই দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ ও মানবাধিকার সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে তাকে কাছে পেয়ে পরিবারের সদস্যদের মাঝে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। ফেরত আসা নারী শান্তনা বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মুহুরীর কাজ করতেন। তার নাম সেকেন্দার আলী। শান্তনার পরিবারের লোকজন জানান, শান্তনা মানসিক প্রতিবন্ধী ছিল। দাম্পত্য জীবনে তিনি ৪টি…

Read More