মাগুরা সংবাদদাতা মাগুরা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য প্রার্থী মুফতি মোস্তফা কামালের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের বিনোদপুর স্কুল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রায় দেড় হাজার মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এই শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার বিভিন্ন বাজার ও এলাকা প্রদক্ষিণ শেষে আড়পাড়া বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দলটির মাগুরা জেলা সভাপতি ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি হাফেজ মনিরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওসমান গণী সাঈফী, এইচ এম আরাফাত আরজু, আলমগীর হোসেন, নাজমুল ইসলাম, মাওলানা আবু মুসা, খলীলুর রহমান, মাওলানা ইলিয়াস হুসাইনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা-২…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক প্রাইমারি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচার এবং শারীরিক শিক্ষা ও সংগীতের সহকারী শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখা। সোমবার যশোর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ নেতা হাচিনুর রহমান। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি নেতা আমিনুর রহমান হিরু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা জিল্লুর রহমান ভিটু, বাসদ নেতা আলাউদ্দিন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা ইমরান খান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, শিক্ষকরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন…
বাংলার ভোর প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা রোধে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের দড়াটানা ভৈরব চত্বরে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এর আগে জেলা পরিষদের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন ভৈরব চত্বরে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সকল নাশকতা রোধে ১৪ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান নেতাকর্মীরা। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের…
বাংলার ভোর প্রতিবেদক তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকলে যশোর শহরের ইসলামিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিস এই নারী সমাবেশের আয়োজন করে। এতে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন, সাবেক শিক্ষা অফিসার হায়দার আলী ও ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক। জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম এ অনুষ্ঠানে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পূর্ব শত্রুতার জেরে চাকুর আঘাতে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও তার দুই ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার এড়েন্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি জামান হোসেন (৪০), তার ভাই সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন (৪৫) এবং তাদের ভাতিজা শিহাব হোসেন (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মানিক, নাসিম ও সাজ্জাদ মিলে চাকু দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর জখম হন। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা…
শার্শা সংবাদদাতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির বিজয়ের লক্ষ্যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ নির্বাচনি সমাবেশে সভাপতিত্ব করেন বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম। সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, আমি বিগত দিনে এমপি-মন্ত্রী না হয়েও এ উপজেলায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আগামীতে যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আরো বেশি উন্নয়ন করবো ইনশাআল্লাহ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিউর…
শরণখোলা সংবাদদাতা সুন্দরবনে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ পর্যটক আমেরিকা প্রবাসী রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার সকালে মংলা সাইলো জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিয়ানা ঢাকার উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের পৈতৃক বাড়ি বরিশালে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে চলে যান। রিয়ানার বাবা আবুল কালাম আজাদ বাংলাদেশ বিমানবাহিনীতে প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি সাংবাদিকদের বলেন, আমরা সপরিবারে সুন্দরবনে বেড়াতে এসেছিলাম। একটি বড় জাহাজের ঢেউয়ের আঘাতে আমাদের ছোট নৌকাটি উল্টে আমরা ১৩ জনই নদীতে পড়ে যাই। আমাদের মধ্যে ১২ জন ফিরে আসতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা-যশোর সড়কের তুযুলপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাছ ব্যবসায়ী আব্দুল আলিম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী। সোমবার দুপুর বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আলিম কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের বাসিন্দা। আহত আক্তার হোসেনও একই গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আব্দুল আলিম ও তার ব্যবসায়িক পার্টনার আক্তার হোসেন সুন্দরবন এলাকা থেকে মোটরসাইকেলে কলারোয়ায় ফিরছিলেন। পথিমধ্যে তুযুলপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম ঘটনাস্থলে নিহত হন। আহত আক্তার হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আব্দুল আলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে…
বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়ায় কাইণ্ড ভিশন ও আল হেলাল ট্রাস্টের উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপি এ ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়েলফেয়ার পলিটিক্সে বিশ্বাস করে, যাতে জনগণের দ্বোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া যায়।” তিনি আরও জানান, জনগণের সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাঘারপাড়ার স্বাস্থ্যখাতকে আধুনিক ও কার্যকরভাবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন। অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও…
মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ রাখতে এক সভা সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, চেম্বারের সভাপতি আখতার হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল হোসেন, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক আলমগীর হোসেন, বণিক সমিতির সম্পাদক হুমাউন কবীর রাজা, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা এবং পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার প্রতি গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের…