বাংলার ভোর প্রতিবেদক চাঁদাবাজি, দখলদারিত্ব, শালিস বাণিজ্য, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ নানা অপকর্মের ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হওয়া বিএনপি নেতা তপন আবারো সংবাদের শিরোনামে উঠেছে এসেছেন। এবার তিনি শিরোনাম হয়েছেন ঋণ খেলাপীর দায়ে। জানা গেছে, যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। বারবার নানা অপকর্ম করলেও দল তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তবে এবার স্থানীয় এশিয়া ব্যাংক থেকে নেয়া সাড়ে চার কোটি টাকা আদায়ে বন্ধকী সম্পত্তি বিক্রির নোটিশ স্থানীয় পত্রিকায় প্রকাশ করেছে ব্যাংকটি। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। সোমবার নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংক এশিয়া পিএলসি যশোর শাখার প্রধান মৃত্যুঞ্জয় অধিকারী। এর আগে ১২ অক্টোবর…
Author: banglarbhore
কোটচাঁদপুর সংবাদদাতা আদম ব্যপারির খপ্পড়ে পরে সর্বস্বান্ত হয়েছেন ভ্যানচালক এক পরিবার। ঝিনাইদহের কোটচাঁদপুর ঘাগা তালসার গ্রামের ভ্যানচালক জামাল হোসেনের ছেলেকে বিদেশ পাঠানোর প্রলোভনে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নবীছদ্দীন নামে এক আদম ব্যপারীর বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী ভ্যান চালক জামাল হোসেন জানান, একই গ্রামে বাড়ি হওয়ায় নবীছদ্দীন বিদেশে লোক পাঠায় শুনে তাকে আমার ছেলেকে মালয়েশিয়া পাঠানো জন্য বলি। সে মোতাবেক ৩ মাসের মধ্যে বিদেশ পাঠানোর কথা বলে নবীছন্দী ৭ লাখ ১৫ হাজার টাকা নেয়। কিন্তু তারপর চার বছর পার হয়ে গেলে আমার ছেলেকে বিদেশ ত পাঠাতে পারেইনি এমনকি আমার টাকাও ফেরত দেয়নি। এমনকি টাকা ফেরত…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের পরিমাণ ২৬৫ বোতল। শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক চোরাচালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের একটি দল পূর্ব থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক হয়েছে। আটক শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের বাসিন্দা। রোববার সকাল ৮টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল বাউলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণবার ও একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, শরিফুল ইসলাম স্বর্ণবার দুটি কোমরে বিশেষভাবে লুকিয়ে বহন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বর্ণগুলো ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট দেশ বিরোধী অপশক্তিকে বিদায় করার পর আমরা নতুন সূর্যোদয়ের আকাক্সক্ষা এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম। সেই স¦প্নকে চুরমার করার জন্য দেশ বিরোধী একটি অপছায়া দেশের ওপর পাখা মেলছে। দেশ বিরোধী অপশক্তি এবং তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে নতুন করে শপথ নিতে হবে। নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করতে হবে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দেয়ার…
মেহেরপুর সংবাদদাতা মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলো- অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা, চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া, একই শ্রেণির আলিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম। তারা সবাই আপন চাচাতো বোন। তাদের পিতা মজিবর রহমান ও শাহারুল ইসলাম সহদর। স্থানীয়রা জানায়, দুপুরে চারজন একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার যশোর সদর উপজেলা বিএনপির আয়োজনে শেখহাটি কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা…
বাংলার ভোর প্রতিবেদক গ্রাম আদালতকে আরও কার্যকর করে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যশোরে দিনব্যাপি জেণ্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমুলক গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, উচ্চ আদালতের মামলা জট কমাতে সরকার গ্রাম আদালত সক্রিয় করছে। কিন্তু অধিকাংশ জনগণ এখনো গ্রাম আদালত সম্পর্কে জানেন না। ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তিনি প্রশিক্ষণার্থীদের তাদের কর্মস্থল, পরিবার এবং সমাজে গ্রাম আদালত বিষয়ে প্রচার চালানোর আহ্বান জানান। প্রশিক্ষণে প্রকল্পের অগ্রগতি,…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য হাসপাতালে আসা দলেনগর এলাকার আছিয়া খাতুন (২৮) করোনারি কেয়ারের ৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় লাইনে থাকা এক নারী তার গলা থেকে স্বর্ণের চেইন ছিঁড়ে নেয়ার চেষ্টা করে। আছিয়া খাতুন দ্রুত টের পেয়ে ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম ঝর্না (২৮) বলে জানান এবং তার সহযোগী জুলেখা (২৩) ঘটনাস্থলেই উপস্থিত ছিল বলে স্বীকার করেন। আটক ঝর্না ও জুলেখা উভয়েই রূপদিয়া হাই তেলপাম্প এলাকার বাসিন্দা, তবে তাদের স্থায়ী ঠিকানা পাবনা…
বাংলার ভোর প্রতিবেদক ফ্ল্যাট দখল, নির্মাণ সামগ্রী লুট, চাঁদাবাজি, বোমা হামলা ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ডেভলপার প্রতিষ্ঠান এস. এইচ. বিল্ডার্সের পরিচালক এস.এম. রফিকুল ইসলাম হীরক। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি এই অভিযোগগুলো করেন। লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম হীরক জানান, যশোর শহরের কারবালা রোডে অবস্থিত ‘হাসান টাওয়ারে’র ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট জমির মালিক তাসলিমা হাসান, ফেনসি হাসান, তাদের ছেলে মেহেরাফসহ কয়েকজন জোরপূর্বক দখল করে নিয়েছেন। দখলকারীরা ফ্ল্যাটের নির্মাণ সামগ্রি লুট করে প্রায় সাত লাখ টাকার ক্ষতি করেছে এবং সামগ্রি ভাঙচুর করে আরও দেড় লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, গত ৩০…