Author: banglarbhore

বেনাপোল সংবাদদাতা দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১নং শেডের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বেনাপোল এই মহড়া চালায় মহড়ার উদ্বোধন করে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর এবং একটি কেপিআইভুক্ত স্থাপনা। এ বন্দরে শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে। তাই এই মহড়ায় মাধ্যমে আগুন কিভাবে নিয়ন্ত্রণ আনতে হয় সে বিষয়ে সাধারণ শ্রমিক ও বন্দর সিকিউরিটি গার্ড এবং আনসার সদস্যদেরকে প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক সজীব নাজির, উপ-পরিচালক রুহুল আমিন, বেনাপোল স্থল বন্দর শ্রমিক সংগঠনের সাধারণ…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাসাদাহ বকুন্ডিয়া গ্রামের চঞ্চল মন্ডল (৩২) দীর্ঘদিন যাবত হাসদাহ বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ঝাঁটা, টোপরসহ সাংসারিক আসবাবপত্র বিক্রি করতেন। শনিবার রাত নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরবর্তীতে রাত সাড়ে নয়টার দিকে বাজারের লোকজন দোকানে আকস্মিক আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তা অবিলম্বে পুনর্বহালের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন চলাকালে বক্তারা সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, গত ২৮ আগস্ট ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও পদ সংযুক্ত করা হলেও পরবর্তীতে ২ নভেম্বর ২০২৫ তারিখে তা বাতিল করা হয়। এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করবে। উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরে বক্তারা জানান, বর্তমানে…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছায় বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে মুনকিয়া খেয়াঘাটে ছাগল চরাতে যায় শিশুটি। সে সময় স্থানীয় মুনকিয়া গ্রামের কৃষ্ণপদ মল্লিকের ছেলে বিচিত্র (৩৩) ভিকটিমকে নানা প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় স্থানীয় এক মোটরসাইকেল চালক বিষয়টি দেখে ফেললে তা জানাজানি হলে সেটি ধামাচাপা দিতে নানা তদবিরের পাশাপাশি টাকার প্রলোভনও দেখানো হয় ভুক্তভোগী পরিবারটিকে। পরে ভুক্তভোগীর নানা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইন( ২০০০ সংশোধিত-২০২০) এর…

Read More

অভয়নগর প্রতিবেদক যশোরের অভয়নগর থানা পুলিশ ৯ই নভেম্বর রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জন আটক করে । নিয়মিত মামলা থাকায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মৃত তোরাপ মোল্লার পুত্র জাফর মোল্লা, মৃত হাসান শেখের পুত্র আনোয়ার শেখ, সিংগাড়ী গ্রামের মুজিবুর মোল্লার পুত্র সেলিম মোল্লা কে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয় উপজেলার মহাকাল এলাকার মৃত ওয়াজ করিম সরদারের পুত্র সোহাগ সরদার, করিম সরদারের পুত্র মামুন সরদার, মৃত সুরেন্দ্রনাথ কুন্ডুর পুত্র রঞ্জন কুমার কুন্ডু কে। ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র সেলিম হোসেন, আমডাংগা গ্রামের গিয়াস উদ্দিনের সোহেল কাজীকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) ২০২৫ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী যশোরের কৃতি শিক্ষার্থী রুফফা নূর জারিয়াহকে সংবর্ধনা দেয়া হয়েছে। আগামীতে আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই মেধাবী ছাত্রীকে শনিবার বিকেলে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সরকারি মাইকেল মধুসূদন কলেজের মেধাবী শিক্ষার্থী রুফফা, ৬ সদস্যের বাংলাদেশ দলের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এখন ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রাশিয়ার সোচিতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যশোরের বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জে.সি.বি বিজ্ঞান ক্লাব এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ক্লাবের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার ভায়না রাধাগোবিন্দ মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এই দেশ হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিস্টানসহ এই ভূকণ্ডে বসবাসকারী সকল ধর্মের মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান জাতীয় সংসদে বলেছিলেন, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোন ভেদাভেদ নেই। পাহাড় এবং সমতলে বসবাসকারীদের মধ্যে পার্থক্য রাখার কোন সুযোগ নেই। আমাদের সকলের একটি পরিচয় আমরা বাংলাদেশী। তাই এই যশোরে তরিকুল ইসলামের সন্তান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সম্মুখসারিতে আনতে ও কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে আদর্শ ও সুনাগরিক এবং মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন পূরণের সহায়তায় এগিয়ে চলা স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা। ব্যাপক উৎসাহ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এবং নার্সারি থেকে দশম শ্রেণীর হাজারেরও অধিক জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণের স্পৃহাকে আরও বেগবান করে তুলেছে। যশোর শহর ও শহরতলীর প্রায় ৪০ টি স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে যশোর নতুন উপশহরের সেক্টর নং-৭, রোড নং-৩ এ অবস্থিত স্বপ্নচারী আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজ প্রাঙ্গন। উৎসবমুখর পরিবেশে দুই পর্বে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষাটি রূপ নিয়েছিলো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার এই মনোনয়নপত্র জমা দেয়া হয়। আগামী ২১ নভেম্বর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে ‘লাল্টু-বাহাদুর পরিষদ’ এবং ‘সাইফুল-মেহেদী পরিষদ’। এছাড়া কোষাধ্যক্ষ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মামুন হোসেন রনি। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, মামুনুর রশিদ বাচ্চু। সদস্য সচিব রয়েছেন আহ্বায়ক মাহবুবুর রহমান মজনু। কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন, মবিনুল ইসলাম মবিন, আবু জাফর, এসএম তৌহিদুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা সহকারী শিক্ষকের পদ বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে এই পদ পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র যশোর জেলা শাখা। শনিবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। চারণ সাংস্কৃতিক কেন্দ্র যশোর জেলার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিলের তীব্র সমালোচনা করেন। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রদায়িক শক্তির ভয়ে সরকার দেশকে তালেবানী রাষ্ট্র বানানোর চক্রান্ত হিসেবে সংগীত এবং শারীরিক শিক্ষাকে বাদ দিতে চায়। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ এবং…

Read More