Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
  • কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার পক্ষে খাবার বিতরণ
  • বাঘারপাড়াকে হারিয়ে জগমোহনপুরের শুভ সূচনা
  • শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা

banglarbhoreBy banglarbhoreSeptember 4, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উদযাপন ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কলেজের আব্দুল হাই কলা ভবনে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা হয়। সকাল ৮টায় শুরু হওয়া প্রতিযোগিতায় কলেজের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সকাল সাড়ে ১০টায় পূজা অনুষ্ঠিত হয়। পূজা পরিচালনা করেন পুরোহিত সত্যজিৎ মজুমদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, সহকারী অধ্যাপক মাম্পি সিংহ, সহকারী অধ্যাপক শংকর দত্ত, সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র এবং যশোর জেলা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি বিদ্যুৎ দে। এছাড়া বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল এমএম কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ জন্মাষ্টমী উদযাপন ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক এবং সনাতন বিদ্যার্থী সংসদ এমএম কলেজ শাখার সভাপতি অতনু ঘোষ, সদস্য সচিব সুজয় মণ্ডল, সনাতন বিদ্যার্থী সংসদ এমএম কলেজ শাখার সেক্রেটারি প্রাঙ্গণ গাঙ্গুলী, সাংগঠনিক সম্পাদক পূজা মণ্ডল, তন্ময় বিশ্বাস, অমিত কুমারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কলেজের অসংখ্য শিক্ষার্থী।

পূজা শেষে কলেজ ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে ফিরে আসে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি

    September 5, 2026

    পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি

    September 5, 2026

    স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.