Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, আমাদের নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে এবং কাজের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে বুঝিয়ে দিতে হবে, আমরাই শ্রেষ্ঠ। তিনি শিক্ষা ও কর্মজীবনে সাফল্যের জন্য আত্ম-নিয়ন্ত্রণ, কাজকে ভালোবাসা এবং সমালোচনাকে গুরুত্ব না দেয়ার আহ্বান জানান। শনিবার দুপুরে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এই মন্তব্য করেন। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা আসলে কী হতে চাই সেই লক্ষ্য স্থির করা জরুরি। কাজ যে ধর্ম, বর্ণ থেকেই আসুক না কেন, আমাদের কাজ দিয়েই প্রমাণ করতে হবে তুমি শ্রেষ্ঠ। তিনি বর্তমান সমাজের একটি কঠিন বাস্তবতাকে…

Read More

কালিগঞ্জ সাংবাদদাতা সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে কালিগঞ্জে একের পর এক কর্মসূচি পালন করছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার বিকেলে আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশ। বেলা ৪ টায় ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তারালী চৌরাস্তা মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় কাজী আলাউদ্দীনের নমিনেশন বাতিল করে সর্বস্তরের জনগণের কাছের মানুষ ও ত্যাগি রাজনীতিবিদ…

Read More

শরণখোলা প্রতিনিধি বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী একটি বোট উল্টে আমেরিকা প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজ নারীর সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বনবিভাগ ও স্থানীয়রা। সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে ছোট একটি বোটে করে তারা ১৩ পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে সেটি উল্টে গেলে কয়েকজন সাঁতরে কুলে ওঠেন এবং কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন রিয়ানা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মুরাদুল হাসান বলেন, যশোর একটি সবজি উন্নয়নশীল জেলা। যেখানে ১২ মাস সবজি উৎপাদন হয়। আবার যশোরের সবজি বিভিন্ন জেলাসহ বিদেশেও রপ্তানি করা হয়। তবে অনেক সময় দেখা যায় বর্ষা মৌসুমে এবং সবজি উৎপাদন বেশি হলে দাম কমতে শুরু করে। তাই এখানে একটি সবজির জন্য কোল্ডস্টোরেজ প্রয়োজন। যেখানে কৃষকরা কয়েক দিনের জন্য সবজি মজুদ করে রাখতে পারবেন। এ সময় তিনি লেবুতলা বীর নারায়ণপুর গ্রামে সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরির প্রতিশ্রুতি দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করলে যশোর মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সহজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী প্রাথমিক বিদ্যালয় এবং শহরের রেলস্টেশন এলাকায় বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর শাখার আয়োজনে দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন অমিত। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনকল্যাণে রাজনীতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যখনই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তখনই দেশ বিরোধী সকল অপশক্তির পরাজয় হয়েছে। ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী জনতা এক হয়ে দেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। আবার চব্বিশে ছাত্র-জনতা সংহতির মাধ্যমে রাজপথে নেমে ফ্যাসিবাদের পতনকে নিশ্চিত করেছে। দীর্ঘ ১৭ বছর নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি। যাতে করে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে পারে। যে রাষ্ট্র আমাদের সকল অধিকার নিশ্চিত করতে পারবে। জনগণের বহু কাক্সিক্ষত প্রত্যাশার নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যকে ইস্পাত কঠিন করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস…

Read More

নিজস্ব প্রতিবেদক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসানের উদ্যোগে শনিবার কুকুরের শরীরে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসে সহায় পৌরসভার ইন্সপেক্টররা সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুকুরের শরীরে জলাতঙ্ক রোগ প্রতিরোধক ভ্যাকসিন দিয়ে লাল রং লাগিয়ে দেন। এদিন পৌর এলাকার ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ২২৭টি কুকুরের শরীরে ভ্যাকসিন দিয়ে লাল রং লাগিয়ে দেয়া হয়। এ কার্যক্রমের নেতৃত্ব উদ্বোধন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ড। ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, মেহেদী হাসান, মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা প্রাণী…

Read More

এসএকে শামছুদ্দীন জ্যোতি ‘ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা’ গানটির মত করে ছেলে হিসেবে আজ আমি বড় হয়েছি ঠিকই কিন্তু বাবা তোমাকে যে হারিয়েছি। আজ ১২ টা বছর তুমি নেই মাঝে। কাজ শেষে গভীর রাতে ঘরে ফিরে তোমার মুখ দেখে, তোমার নিঃশ্বাস শুনে নিশ্চিন্তে ঘুমাতে যাওয়ার সেই দিনগুলিও যে আজ হারিয়ে গেছে। হারিয়ে গেছে বাবা বলে সকল ভয়-ভাবনা দূর করে পথ চলার সাহসও। কিন্তু আজ যে আমার জীবনের পথ বড় বন্ধুর। বাবা ও বাবা কেমন আছো তুমি দূর আকাশের ওই নক্ষত্র মাঝে। জীবদ্দশায় ত কিছুই করতে পারিনি তোমার জন্য কিন্তু আজ যে তোমার দেখা স্বপ্ন বাস্তবায়নে আমি পথ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহানের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মিজান চৌধুরী গতকাল কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন। এই ঘটনায় পুলিশ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে। আটকরা হলো, আশ্রম রোডের মইন উদ্দিন ও তার স্ত্রী সাথী এবং পুলেরহাট এলাকার শেখ পিয়াস। মামলার অন্য আসামিরা হলেন, আশ্রম রোড এলাকার রাতিন ও রোহান, টিকি ক্লিনিক এলাকার আল আমিন, কামাল হোসেন তুহিন ও তার ভাই দেলোয়ার হোসেন সুহিন ও জাফর। বাদী মামলায় বলেছেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিটি কলেজের শিক্ষার্থী আদর মোটরসাইকেলযোগে নির্বাচনী প্রচারণার জন্য আশ্রম রোডের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র শ্রমিক মফিজুর রহমানের পিতা শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড কন্যাদহ গ্রামের মিনহাজ উদ্দিন সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রজিউন)। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ৩ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মৃত মিনহাজ উদ্দিন সরদারের জানাজা শুক্রবার সকালে স্থানীয় গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র…

Read More