বাংলার ভোর প্রতিবেদক যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের প্রায় ১০০ একর জমি ক্রোক এবং ২২ কোটি টাকার হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। কাজী নাবিলের ক্রোক করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ধানমন্ডি আবাসিক এলাকার ১১ শতাংশ জমিসহ ছয় তলা ভবন, যার মূল্য ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার টাকা; গুলশান মডেল টাউনের একটি ফ্ল্যাট, যার মূল্য ৪ কোটি…
Author: banglarbhore
ঝিকরগাছা সংবাদদাতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে আগামী ১৪ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সমাবেশ। এ সমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলার সাধারণ সম্পাদক আবু হাসান। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান বৈষম্যমূলক, লুটপাট ও দমনমূলক রাজনীতির অবসান ঘটিয়ে গণমানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া, নারী নির্যাতন, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারাদেশে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, শ্রমজীবী মানুষের জন্য ন্যূনতম ২০ হাজার টাকা মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের…
ঝিকরগাছা সংবাদদাতা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ঝিকরগাছা সরকারি পাইলট বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টুর সঞ্চালনায় বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি নেতা মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্ত্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রোববার দুদকের এনফোর্সমেন্টের একটি টিম অভিযান চালিয়েছে। ছদ্মবেশে রোগি সেজে সকাল থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযানে রোগিদের হয়রানি, সরকার নির্ধারিত ভাড়ার বিপরীতে অ্যাম্বুলেন্স ভাড়া বেশি আদায়, ভর্তি রোগিদের মধ্যে নিম্নমানের খাদ্য সরবরাহ, ফার্মেসিতে ওষুধের মজুত থাকা সত্বেও অহেতুক প্রেসক্রপিশনের মাধ্যমে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছেন দুদকের এ টিম। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগি ভাগিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে নয়ন হোসেন নামে একজন দালালকে আটক করে স্বাস্থ্য কর্মকর্তার হেফাজতে দেয়া হয়। তবে অভিযোগ উঠেছে কোন আইনগত ব্যবস্থা…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রোববার বিকেলে পৌর শহরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলীর সঙ্গে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক স¤পাদক সাইদুর রহমান সাইদ, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক স¤পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দিপু প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক নির্বাচন কমিশনের নিবন্ধন ও শাপলা কলি প্রতীক পাওয়ায় যশোরে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে এই কর্মসূচি পালন করে দলটি। এদিন বিকেলে শহরের মুনশি মেহেরুল্লাহ (টাউন হল মাঠ) ময়দান থেকে আনন্দ মিছিলটি বের হয়। শহরের দড়াটানা, চিত্রা মোড় ও চৌরাস্তা ঘুরে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে মিছিল শেষ হয়। চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কারণেই আজ আমাদের এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছে। এই আন্দোলনে ছাত্র-জনতা জীবন না দিলে গুম- খুন-লুণ্ঠন, দুর্নীতি ও হাসিনার ফ্যাসিবাদী জমানার অবসান ঘটতো না। বিগত দিনে অনেক প্রতাপশালী রাজনৈতিক দলের আন্দোলন দেশবাসী দেখেছে। কিন্তু তাদের সেই…
বাংলার ভোর প্রতিবেদক বাংলার ভোর পত্রিকার স্বপ্নদ্রষ্টা এবং পত্রিকার সম্পাদকের পিতা প্রথীতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন স্থানে তাঁর রুহের মাগফেরাত কামনা কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ও সামাজিক আয়োজনে এসব দোয়ায় স্থানীয় মাদ্রাসার কোরআন শিক্ষার্থী, মুসল্লী, গণমান্যব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। রোববার বাদ জোহর উপশহর বি ব্লক জামে মসজিদে এবং নতুন খয়েরতলা ইয়াতিমখানায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর উপশহর ডি ব্লক মসজিদে এবং বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামে অবস্থিত আরশাদ-আছিয়া মাদ্রাসায় দেয়া অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী শুক্রবার বিভিন্ন মসজিদে দোয়া ও কোরআন খতম করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
চিতলমারী সংবাদদাতা বাগেরহাটের চিতলমারীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে। সময়মতো কিস্তির টাকা পরিশোধ না করায় ওই এনজিওর এক কর্মী পাশ বইয়ে ‘আংটি বাবদ ৮ হাজার’ এবং ‘বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা’ জমা হিসেবে লিখে রাখেন বলে অভিযোগ করেছে এক গৃহবধূ। শনিবার (৮ নভেম্বর) গৃহবধূর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। তবে সংশ্লিষ্ট এনজিওর কর্মকর্তারা দাবি করেছেন, গৃহবধূ খুশি হয়েই তার গয়না ও বদনা দিয়েছেন। অভিযোগকারী গৃহবধূ শ্রাবণী হীরা (২২) জানান, তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএঢইডি)’র চিতলমারী শাখা থেকে…
চুয়াডাঙ্গা সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান রোববার সকাল থেকে পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ায় গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। গণসংযোগকালে শরীফুজ্জামান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে চুয়াডাঙ্গা-১ আসনের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সব ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন শরীফুজ্জামান। গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাইকগাছা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা ও পৌরসভা বিএনপির ডাকে এ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, শেখ…