Author: banglarbhore

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক আহমেদের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি ইউনিয়নের জামালতা গ্রামে তার বাড়িতে গিয়ে শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হুসাইন আহমেদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, যুবদল নেতা মাস্টার কামরুল ইসলাম ও শিমুল রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রনেতা সোয়াইব হোসেন, শাওন হাসান ও ইমন হাসানসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Read More

কাজী নূর যশোর শহরের শংকরপুরে একটি কুটির শিল্প প্রতিষ্ঠানের কারখানায় কাজ করেন জোসনা বেগম। তার স্বামী মিজান ঘোপ এলাকার একটি ক্লিনিকে ওয়ার্ড বয় পদে চাকরি করেন। তাদের দুজনের আয়ে চলে পাঁচজনের সংসার। তার মধ্যে দুটি শিশু স্কুল শিক্ষার্থী। এই আয়ে এই বাজারে দ্রব্যমূল্য নাগালের বাইরে চলে গেলে মাস শেষে হিসেব মেলানো আমাদের মতো শ্রমজীবী মানুষের পক্ষে খুব কঠিন। কোন না কোন মাসে কিছু না কিছু পণ্যের দাম বাড়েই, এটা অবধারিত। বাজার নিয়ে একটু স্থির থাকার কোন সুযোগ মেলে না। শুক্রবার যশোর শহরের বড় বাজার হাজী মোহাম্মদ মহসিন রোডে সরেজমিনে গেলে এভাবেই নিজের অসহায়ত্বের গল্প বর্ণনা করেন ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান করেছে মাহাবুর সোশ্যাল কেয়ার ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের খাজুরা বাসস্ট্যান্ড নিউমার্কেট এলাকায় এ খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার আজিজুর রহিম শিশির। অনুষ্ঠানের আয়োজক ইমদাদুল ইসলাম জানান, যশোর উন্নয়নের কারিগর মজলুম জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একত্রিত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। ঠিক যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর তার প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এমন সংকট মুহূর্তে সমগ্র জাতিকে সংহতি প্রকাশের জন্য আহ্বান জানিয়েছিলেন। এই সংহতির মাধ্যমে সেদিন তিনি মুক্তি লাভ করেছিলেন। সশস্ত্র বাহিনী ও সাধারণ জনতার সংহতির মাধ্যমে ক্যান্টনমেন্ট থেকে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে মুক্ত করেছিলেন ষড়যন্ত্রকারীদের হাত থেকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার যশোর জেলা বিএনপি আয়োজিত র‌্যালি পূর্ব আলোচনা…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বর্ষা (১৮) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে উপজেলার খড়িঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ওহিদুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে বর্ষার সঙ্গে ওহিদুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দাম্পত্য কলহ লেগেই ছিল। স্থানীয়দের ধারণা, স্বামীর ওপর অভিমান করেই তিনি ঘরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে চালায়। চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে যশোরের সবচেয়ে বৃহৎ বেসরকারি বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় যশোরের ৩টি কেন্দ্রে ৩য় শ্রেণী থেকে ১০ শ্রেণীর সর্বমোট তিন হাজার দুইশত একুশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাউণ্ডেশনের চেয়ারম্যান আহমদ ইব্রাহীম শামীম বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনে প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার যশোরের ৩টি কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা সংক্রান্ত সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি এর সাথে যুক্ত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ সকলকে ধন্যবাদ জানান।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘স্পর্ধিত হও অশুভের সাথে দ্বন্দ্বে’ এই স্লোগানকে সামনে রেখে উদীচী যশোর জেলা সংসদের কর্মীসভা শুক্রবার সংগঠন  কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । উদীচীর কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সাংগঠনিক সফর উপলক্ষে অনুষ্ঠিত এই কর্মীসভায় উদীচী যশোরের নির্বাহী কমিটি, উপদেষ্টামন্ডলী, সাধারণ সদস্যবৃন্দ এবং উদীচী যশোরের সকল শাখাসমূহের নেতা-কর্মীসহ উদীচী মাগুরা জেলা সংসদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরুর সভাপতিত্ব সংগঠনের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মীসভা সঞ্চালনা করেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। দিকনির্দেশনামূলক আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে পৃথক কর্ম সূচি কররেছে  ট্রেড ইউনিয়ন সংঘ ও  জাতীয় সমাজতান্ত্রিক দল ‘সিপাহি জনতার অভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে যশোরে জেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের গাড়িখানা সড়কস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সহসভাপতি আহসান উল্লাহ ময়না। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা জাসদের সহ সভাপতি ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ। বক্তব্য রাখেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, যশোর পৌর জাসদের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবর, জাসদ নেতা মাস্টার নুর ইসলাম, মতিউর…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে সামনে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক অ্যাড. মোস্তাফা কামাল মিন্টুর সঞ্চালনায় প্রাধন অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রাধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশারাফুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। শুক্রবার সকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের মেইন বাজার চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর এদেশের আপামর জনসাধারণ দেশ রক্ষায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে ফিরিয়ে আনেন। সেই থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম…

Read More