Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেণু পোনার বাণিজ্য শত কোটি টাকার
  • যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হত্যা প্রধান আসামি টুটুল আটক
  • যশোরে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ
  • যবিপ্রবিতে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
  • যশোরে জাতীয় যুব জোটের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • অভয়নগর ও নওয়াপাড়ায় জাতীয় পার্টির নতুন কমিটি গঠন
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ
  • আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হত্যা প্রধান আসামি টুটুল আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 2, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হোসেন হত্যা মামলার প্রধান পলাতক আসামি সফিয়ার রহমান টুটুলকে (২৮) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে টুটুলকে আটক করে পিবিআই যশোরের একটি দল।

পরে দুপুর সাড়ে ১২ টার দিকে তার দেখানো স্থান অনুযায়ী শহরের নাজিরশংকরপুর কোল্ড স্টোরেজের পেছনে একটি আধাপাকা বাড়ির জানালার সানশেডের ওপর থেকে চাকুটি উদ্ধার করা হয়।

পিবিআই যশোরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে চৌরাস্তা মোড়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সোনা ব্যবসায়ী আল-আমিন। পরে তাকে লিচুতলা মাদ্রাসার পেছনে একটি মেহগনি বাগানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ২১ আগস্ট দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা হয়। পরে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।

তদন্তের ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট মামলার এজাহারভুক্ত আসামি গোলাম রসুলকে (৩০) আটক করে আদালতে সোপর্দ করা হয়। এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুটুলের অবস্থান শনাক্ত করে বুধবার তাকে আটক করা হয়।

পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে রেণু পোনার বাণিজ্য শত কোটি টাকার

    September 2, 2026

    যশোরে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

    September 2, 2026

    যবিপ্রবিতে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.