বাংলার ভোর প্রতিবেদক গত সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার পর থেকে সারাদেশের সঙ্গে যশোরেও বইছে ভোটের আমেজ। ভোটের আগে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য বার্তা দিতে যশোরে দলটির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্মরণসভায় যোগ দেন মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। সেই বার্তা নিতে মিছিলে মিছিলে স্লোগানে স্মরণসভা রুপ নেয় জনসভায়। সভায় বক্তব্য শেষে যশোরের পাঁচটি আসনে মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চান তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মানের দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে একসাথে সমাবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ‘ময়নার বাপ ভ্যান চালায়ে যে টাকা ইনকাম করে তাই দিয়ে চারজনের সংসার কোনমতে চলে। তার মধ্যি অসুস্থ হলিও কিছু করার থাহে না। দাঁত চাইপে সব সহ্য করে নিই। আয় বুইজে তো ব্যয় করতি হবে নাকি বাপু। এর মধ্যি শুনতি পালাম এই স্কুলি জারা উন্নয়ন সংস্থা ফ্রি চিকিৎসা দেবে। তাই শুনে মাইয়েডারে নিয়ে চলি আইছি। দীর্ঘদিন যাবত পায়ের পাতায় জ্বালা যন্ত্রণা, মাথা ঘোরাসহ না শারীরিক জটিলতায় ভোগা যশোর মণিরামপুর সীমান্তবর্তী এলাকার খাদিজা খাতুন (৩২) এভাবে অনটনের সংসারের গল্প আর বিনা চিকিৎসায় দিনাতিপাতের বর্ণনা করছিলেন যশোর মণিরামপুর সীমান্তবর্তী এলাকার খাদিজা খাতুন (৩২)। শুধুমাত্র খাদিজা খাতুন নন, জেলে গোবিন্দ মন্ডল,…
কালিগঞ্জ সাংবাদদাতা সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে এবার কালোপতাকা প্রদর্শন করে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কালোপতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তারালী চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ইব্রাহিম কবির মিঠু, নলতা…
বাংলার ভোর প্রতিবেদক ২৩ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণবঙ্গের নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটি যশোর বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবছরের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানমালা সাজানো হয়। দিনব্যাপি এ অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা। প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, জয়তী সোসাইটির ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুর-অর-রশিদ, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, গ্রাম আদালতের জেলা ম্যাজিস্ট্রেট মহিতোষ কুমার রায়,…
বাংলার ভোর প্রতিবেদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ২ টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়স্থ যশোর টু বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহন (ঢাকা মেট্রো- ব-১৫-০৭৬২) তল্লাশী চালিয়ে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নয়াপাড়া কুতুবজোম গ্রামের মোহাম্মদ আলী ও একই গ্রামের ময়না পাখিকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা করেছেন।
বাংলার ভোর প্রতিবেদক নির্বাচন বানচালের ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপি ভেসে আসা দল নয়। বিএনপিকে খাটো করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এদিন বর্ষীয়ান রাজনীতিক তরিকুল ইসলামের স্মরণসভায় নেতাকর্মী-সমর্থকদের ঢল নামে। স্মরণসভা রূপ নেয় সমাবেশে। টাউন হল মাঠ ছাড়িয়ে জনসমাগম…
জীবননগর সংবাদদাতা চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ সাড়ে ৫ মাস অতিবাহিত হওয়ার পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের গাফফার আলী আকাশের লাশ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম ও পিবিআইয়ের ইন্সপেক্টর মনিরুজ্জামানের উপস্থিততে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লাশ উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। উল্লেখ্য, গত ২১ মে বিকেলে অফিস শেষে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে খুলনাগামী ডাউন ৭১৬ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ঙ কোচে চড়ে বাড়ি ফিরছিলেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী সেনেরহুদা গ্রামের গাফফার আলী ওরফে আকাশ। পথে জয়রামপুর রেলস্টেশেেনর অদূরে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে তাকে…
চুয়াডাঙ্গা সংবাদদাতা জীবননগর থেকে অপহরণ হওয়ার ২৩ দিন পর অপহৃত ৫ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ডিবি ও পুলিশ সুপারের বিশেষ টিম বুধবার (৫ নভেম্বর) ভোরে যশোরের ঝিকরগাছা থানার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে অভিযান চালিয়ে রেজাউলের খামারবাড়ির গোডাউন থেকে তাদের উদ্ধার করেন। এ সময় চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন যশোরের ঝিকরগাছা থানার শিমুলিয়া গ্রামের বিল্লাল হোসেন (৪০), বিল্লাল হোসেনের স্ত্রী সাগরিকা খাতুন এবং কুল্লা গ্রামের বিকাশ দেবনাথ (৩০)। জানা গেছে, সোনা চোরাচালানের ঘটনা দেখে ফেলা ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে এই পাঁচজনকে অপহরণ করে স্বর্ণ চোরাচালানকারী সিণ্ডিকেটে সদস্যরা। দীর্ঘ ২৩ দিন আটকে আটকে রেখে…
বাংলার ভোর প্রতিবেদক ‘আমার জীবনযুদ্ধে এই সেলাই মেশিনটি হবে একটি অবলম্বন। এখন মনে অনেক সাহস পাচ্ছি। আসাদ স্মৃতি ইন্সটিটিউটের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এটা শুধু সেলাই মেশিন নয়; আমার ভাগ্যের চাকা। পাঁচ মাস ট্রেনিং, কাজ শুরু করতে টাকাও দিয়েছে।’ নতুন একটি সেলাই মেশিন পেয়ে এভাবে অনুভূতি প্রকাশ করছিলেন যশোর শহরের নলডাঙ্গা এলাকার বাসিন্দা মেঘলা খাতুন। স্বামী ও চার বছর বয়সী ছেলেকে নিয়ে তার সংসার। শহরের আরএন রোডের ওয়ার্কশপে লেবারের কাজ করেন মেঘলার স্বামী বেলাল হোসেন। দিনমজুরি করে যে টাকা পান তাতে কোন রকম সংসার চলে তাদের। সেলাই মেশিনের সঙ্গে আর্থিক সহায়তা পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন মেঘলা। শুধু…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলরোডের আলোচিত মাতৃসেবা ক্লিনিকে অপচিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ করা হয়েছে, ক্লিনিকের গাইনী চিকিৎসক ডা. সোনিয়া শারমিনের অদক্ষতা, অবহেলা ও খামখেয়ালিপনার কারণে রোগী ফরিদা ইসলামের মৃত্যু হয়েছে। ফরিদা ইসলাম (৩৮) যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আয়নাল হকের স্ত্রী। স্বজনদের বরাতে জানা যায়, জরায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন ফরিদা ইসলাম। চিকিৎসার জন্য তিনি ডা. সোনিয়া শারমিনের স্মরণাপন্ন হন। চিকিৎসক তাকে অপারেশনের পরামর্শ দেন এবং প্রায় ১২ দিন আগে মাতৃসেবা ক্লিনিকে অপারেশনটি সম্পন্ন হয়। অপারেশনের পর বাড়িতে ফিরলেও ফরিদার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পুনরায়…