শরণখোলা সংবাদদাতা ‘দেশ ও জাতি বদলাতে একমাত্র শিক্ষকরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারে এটা আমি বিশ্বাস করি’। শরণখোলার সর্বস্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলে বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এবিএম ওবায়দুল ইসলাম। শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে বি কে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়েলগঞ্জ রওশন আরা স্মৃতি ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, বিএনপি নেতা আব্দুল আউয়াল। এ সময়…
Author: banglarbhore
পাইকগাছা সংবাদদাতা “শহীদ করুণাময়ীর পথেই লড়বো, বাণিজ্যিক চিংড়ি চাষ বন্ধ করো ও কৃষি বাঁচাও এসব দাবিতে “নিজেরা করির” সমন্বয়কারী খুশি কবির বলেছেন, আমরা শোষণের বিরুদ্ধে দাঁড়াবো ও প্রতিবাদ করবো ও মানুষের জন্য জয় একদিন আনবোই। শুক্রবার সকালে খুলনার পাইকগাছার দেলুটির ২২ নং পোল্ডারের হরিণখোলায় করুণাময়ী সরদারের ৩৫তম শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমরা ৭১’র মুক্তিযোদ্ধা ও শহীদদের সাথে যেমন বেঈমানী করতে পারি না, তেমনি ৯০ এর দক্ষিণাঞ্চলে লবণপানির চিংড়ি চাষ বিরোধী আন্দোলনে শহীদ করুনাময়ী ও আহতদের সাথেও কোন বেঈমানী করব না। খুশি কবির আরো বলেন, দিন পাল্টায়, যুগ পাল্টায়, সেটার সাথে সাথে…
বাংলার ভোর প্রতিবেদক আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদীছ যুবসংঘ যশোর সাংগঠনিক জেলার আয়োজনে শুক্রবার জুম্মার নামাজের পর প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইসকনকে হিন্দুত্ববাদী এবং সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে আবহমান কাল থেকে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। কিন্তু ইসকন নামক সংগঠন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। তারা ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টায় লিপ্ত থেকে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না। তাই…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিসিএস (কৃষি) ক্যাডারের মানববন্ধন অনুষ্ঠিত। সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুরের নকল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন যশোর অঞ্চলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন অতিরিক্ত পরিচালক (কৃষিবিদ) আলমগীর বিশ্বাস। বক্তারা বলেন, ঘটনার দিন দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫), ছাত্রনেতা ফজলুল হক (৩২) সরকারি কার্যালয়ে ঢুকে কর্তব্যরত উপজেলা কৃষি কর্মকর্তার উপর নৃশংস হামলা চালায়। এটি কেবল একজন সরকারি…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষক বজলুল করিম, কেশবপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষার্থী সোহেল পারভেজ, সোহেল রানা, উষা মনি আখি, শামীমা আক্তার কেয়া প্রমুখ। বক্তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষায় শারীরিক শিক্ষার শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানান। এ সময় তাদের সঙ্গে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলার ভোর প্রতিবেদক বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২৫২ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ড. শাহনাজ পারভীন। আলোচক ছিলেন কবি আমির হোসেন মিলন, কবি এম এ কাসেম অমিয়, কবি এম এন এস তুর্কি। বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, আহমেদ মাহবুব ফারুক, অরুণ বর্মন, শংকর নিভানন, শরিফুল আলম, গোলাম মোস্তফা, সানজিদা ফেরদৌস…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার গোয়ালপাড়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীমান্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম। তিনি বলেন, ‘ বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি ভালো অবস্থানে রয়েছে। বিএনপির এই অবস্থান ও দলের সুনাম নষ্ট করার জন্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এমনকি সম্প্রতি গোয়ালপাড়ার ৫ জনকে অপহরণ নিয়েও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর নগরের অন্তর্গত ৯টি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যশোর সদর ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। ভোটাধিকার থেকে দীর্ঘ ১৫ বছরের বঞ্চিত জনতা আজ ভোটের অধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। আর তাইতো প্রতিটি ওয়ার্ডের ধানের শীষের প্রচার মিছিলে সাধারন জনতার বাধভাঙা ভীড় লক্ষনীয় ছিলো।
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দখল হওয়া নদী পরির্দশন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) মকসুমুল হাকিম। বৃহস্পতিবার সকালে যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদী পরিদর্শনের মাধ্যমে পরিদর্শনের সূচনা করেন তিনি। এ সময় তিনি বলেন, নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেই তিনি টিম নিয়ে পরিদর্শনে এসেছেন। যশোরের মুক্তেশ্বরী, টেকা, ভৈরবসহ অসংখ্য নদী খাল দখল করে ব্যক্তি কাজে ব্যবহার করছে ভূমিদস্যুরা। এতে করে যশোর শহরসহ বিভিন্ন এলাকা সামান্য্য বৃষ্টিপাতে জলাবদ্ধতার শিকার হয়। এমন প্রেক্ষাপটে নদী রক্ষার আন্দোলনে জড়িতদের আবেদন ও জেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে মুক্তেশ্বরী ও টেকা নদীর বিভিন্ন পয়েন্ট পরির্দশন করতে যশোরে অবস্থান করছেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। বৃহস্পতিবার সকাল…
বাংলার ভোর প্রতিবেদক দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটনের ব্যবসা প্রতিষ্ঠান বিকে ফ্যাশনের পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছিল একটি চক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। কোতোয়ালি থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাত নয়টার পর ঝিকরগাছার নওয়াপাড়া মাঠপাড়া এলাকা থেকে রাজশাহীর আপন চন্দ্র নামে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোরে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এ সময় কার্তিক চন্দ্র নামে আরও একজনকে আটক করা হয়। বিকে লিটন জানান, বুধবার দুপুরে এজেআর কুরিয়ার সার্ভিস থেকে তার এক কর্মী একটি রিকশায় বস্তাভর্তি পণ্য নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। পালবাড়ি মোড় পৌঁছালে রিকশাচালক শিমুল তার কর্মীকে…