বাংলার ভোর প্রতিবেদক :
জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার যশোর জেলা কমিটির আয়োজনে দলীয় কার্যালয়ে বিকেলে কেক কাটা হয়। জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট যশোর জেলা সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, সহসভাপতি হাফিজুর রহমান খোকন, কবির হোসেন রাব্বুল, আজিজুর রহমান মিলন, আহাদ আলী প্রমুখ।
এছাড়াও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, পৌর জাসদের আহবায়ক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
কেক কাটার আগে সংক্ষিপ্ত আলোচনায় জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, দেশের ক্রান্তিলগ্নে দেশের স্বার্থে আপোষহীন সংগ্রাম চালিয়ে আসছে।
মাদকের বহাল ছোবল থেখে যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য যুব জোটের নেতা কর্মীদের আরো বেশি সক্রিয় ভূমিকা পালনের জন্য নির্দেশনা দেন। এছাড়া জাতীয় বীর মুক্তিযুদ্ধের অন্যতম প্রশিক্ষক জাসদের সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবি জানান।
