Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা গ্রামে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিনগত রাত রাত ২টা থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ৬/৭ জন মুখোশধারী ডাকাত শেখ হাবিবুর রহমানের বাড়িতে ঢুকে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা শেখ হাবিবুর রহমানের দুইতলা ভবনের দ্বিতীয় তলায় প্রবেশ করে। তারা বাড়ির পেছনের গেটের দুটি তালা কেটে ভেতরে ঢোকে। এ সময় ঘরে ছিলেন শেখ হাবিবুর রহমান, তার স্ত্রী ও মেয়ে। ডাকাতরা প্রথমেই হাবিবুর রহমানের চোখ-মুখ বেঁধে ফেলে এবং তার স্ত্রী ও মেয়েকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অপর আসনটি শরীক দলের জন্য ছাড় দেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে বিএনপির ঘোষিত পাঁচটি আসনের মধ্যে শুধুমাত্র সদরে নির্ভার বিএনপি। নেতাকর্মীরা বলছে, বাকি আসনগুলোতে প্রার্থী বাছাই, মনোনয়নপ্রত্যাশীদের দ্বন্দ্ব, গ্রুপিংয়ে ডুবতে পারে বিএনপি। যদিও জেলার শীর্ষ নেতৃবৃন্দ বলছেন, দ্বন্দ্ব গ্রুপিং থাকলেও ভোটের আগে ঐক্যবদ্ধ হয়ে আসন পুনরুদ্ধারে কাজ করবেন তারা। অন্যদিকে দলের ইমেজে এবার সকল আসনেই চমক দেখাতে চায় জামায়াত। দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের ছয়টি আসনে প্রায় ৩৫ জন নেতাকর্মী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তৃণমূলে কাজ শুরু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ডেকোরেটর মালিক সমিতির ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি যশোরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু। সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম. আর. খান মিলন ও শিমুল ভুইয়া। এছাড়া উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও সভায় অংশ নেন। সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Read More

♦পর্দা টাঙিয়ে ‘উন্মুক্ত’ ইসিজি, সমালোচনার ঝড় ♦দ্রুত নারী স্বাস্থ্যকর্মী সংযোজনের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের ♦ হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না : সনাক সভাপতি কাজী নূর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে আসা নারীদের ইসিজি পরীক্ষার সময় পুরুষ স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে পর্দা টাঙিয়ে উন্মুক্তভাবে নারী রোগীদের ইসিজি করে বহিরাগত পুরুষ স্বাস্থ্যকর্মীরা। রোগীর শরীরের কাপড় সরিয়ে পরীক্ষা করার দৃশ্য দেখার পর চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। হাসপাতালে গিয়ে দেখা যায়, ইসিজি করাতে আসা নারী রোগীদের পরীক্ষা করছেন পুরুষ স্বাস্থ্যকর্মীরা। জরুরি বিভাগের ভেতরেই একটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মনোনীত যশোর-৩ আসনের প্রার্থী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত গণসংযোগ করেছেন। বুধবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের দড়াটানা মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এরপর এইচ এম এম রোডের ব্যবসায়ী ক্রেতাসহ উপস্থিত জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পক্ষ ভোট এবং দোয়া চান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, যশোর চেম্বার অব কর্মাস অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান,  যশোর সিট কাপড় ব্যবসায়ী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ দিতে আজ বৃহস্পতিবার যশোরে আসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের দক্ষিণ পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত বরেণ্য রাজনীতিকের সপ্তম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব। বেলা তিন টায় টাউন হল ময়দানে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। সভায় দলীয় নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে যশোর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত চারদিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিন বুধবার দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দোয়া মাহফিল, খাবার বিতরণ, টুপি জায়নামাজ বিতরণ। এছাড়া এদিন সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে প্রার্থনার আয়োজন করে। বুধবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এর আগে সকালে শহরের শংকরপুর মুরগী ফার্ম গেট এলাকায় নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত কুরআন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরস্থ সংগঠন আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের আজও তায় অনুষ্ঠিত হলো আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্সের ৩য় ব্যাচের উদ্বোধন ও ২য় ব্যাচের বিদায় অনুষ্ঠান। বুধবার বিকাল ৪টায় খড়কী পীরবাড়ি সংলগ্ন আইডিয়া ক্লাসরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি- রফিকুল হাসান, (ডেপুটি ডিরেক্টর, লোকাল গভর্নমেন্ট); বিশেষ অতিথি- খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি); এবং সভাপতি হিসেবে হিসেবে ছিলেন আইডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর।) আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্স মূলত শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষ করে তোলার ক্ষেত্রে জোর দেয়। একটি কোর্সের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কাজ করে দেওয়ার কথা বলে পাকা কলা ঘুস নেয়া যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে দুদকের গণশুনানিতে নির্দেশ দেওয়ার ১০দিন পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জানা যায়, জেলা পরিষদের জমি ইজারার নামে উচ্চমান সহকারী আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগের বিষয়ে গত ২৬ অক্টোবর যশোর শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি হয়। গণশুনানিতে টাকা নেয়ার কথা অস্বীকার করলেও পাকা কলা ঘুস নেওয়ার কথা স্বীকার করেন সহকারী আলমগীর হোসেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন দেয়ার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আবাসভূমি শ্রেণি সংশোধন আন্দোলন কমিটি যশোরের উদ্যোগে বুধবার বেলা ১১টায় যশোর পৌরসভা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য আব্দুল মতিনের নেতৃত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বলেন, তারা জমি কেনার সময় পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণে কোন ধরনের জটিলতা বা সরকারি বিধি নিষেধ ছিল না। ২০২২ সালে বাড়ি নির্মাণের জন্য যশোর পৌরসভায় প্লান জমা দেন এবং পৌর কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে কাজও শুরু করেন। কিন্তু হঠাৎ প্লান অনুমোদন সম্ভব নয় বলে কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।…

Read More